চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিনল্যাণ্ডের ট্রেড ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশীর জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৫
অন্যান্য, প্রবাস সংবাদ
A A

ফিনল্যাণ্ডের মূলধারার সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন পাম-এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কাউন্সিল বডির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি অভিবাসী ভূঁঞা এন. জামান। পাম’র জন্ম লগ্ন থেকে এই প্রথমবারের মতো কোনো বাঙালী তথা এশিয়ান আগামী চার বছরের জন্য পাম’র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কাউন্সিল পরিষদের সদস্য নির্বাচিত হলেন।

গত ১ থেকে ৩ জুন পর্যন্ত হেলসিঙ্কিতে অনুষ্ঠিত পামের চার বছর মেয়াদী কংগ্রেস’এ সংগঠনের কার্যনির্বাহী সভাপতি, কাউন্সিল পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিল পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন কংগ্রেস-এর নির্বাচনী পরিষদের চেয়ারম্যান। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন মিসেস এন সেলিন। তাছাড়া কাউন্সিল পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মিসেস সিরপা লাক্সো। কাউন্সিল পরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে সমতার ভিত্তিতে বিভিন্ন পদ বন্টন করা হয় যাতে সব ক্ষেত্রে এবং নারী-পুরুষের সম বন্টন নিশ্চিত হয়।

এখানে উল্লেখ্য, সমগ্র ফিনল্যাণ্ডে পাম’র প্রায় ২ লাখ ৩০ হাজারের মতো সদস্য যার ৮০ শতাংশই মহিলা। যারা মূলত ফিনল্যাণ্ডের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। এই সংগঠনের উদ্দেশ্য হলো সদস্যদের কাজের উন্নত পরিবেশ এবং তাদের ন্যূনতম বেতন ভাতা নিশ্চিত করা। তাছাড়া তাদের জীবন মান উন্নত করার জন্য বিভিন্ন সভা সেমিনার আয়োজন এবং আইনি সহায়তা প্রদান করা। এছাড়াও কোনো কারণে চাকুরিচ্যুত সদস্যরা তাদের বেতনের ৮০ শতাংশের সমপরিমাণ টাকা পেতে থাকবে পরবর্তী ১৮ মাস।

Banglabid

হেলসিঙ্কি থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা সংবাদ ২১ডটকমের সম্পাদক ভূঁঞা এন. জামান স্থানীয় কমিউনিটিতে পরিচিত একটি মুখ। ২০০৫ সালে তিনি ফিনল্যাণ্ডে অভিবাসী হন। ভূঁঞা এন. জামান সাংবাদিকতার পাশাপাশি মূলধারার সংগঠন ফিনিশ সাংবাদিক ইউনিয়ন, হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল কোয়ালিশন (কোকোমুস) পার্টির অন্যতম সদস্য । তিনি তার সফলতার জন্য পরিবারের সদস্য ও কম্যুনিটির সর্বস্তরের সকলকে ধন্যবাদ জানান। স্ত্রী তসলিমা জামান ও একমাত্র কন্যা সন্তান জুনায়রা জামান সহ মা ও ভাই বোনদের নিয়ে তার পারিবারিক জীবন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছিলাম আছি থাকবো: মোদি

পরবর্তী

ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ভাভরিঙ্কা

পরবর্তী

ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ভাভরিঙ্কা

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের কাছে মডেল: মোদি

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT