বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা ফিদেল আলেসান্দ্রো ক্যাস্ট্রোর ৯০তম জন্মদিন
আজ। কিউবার বিরানে ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন তিনি।
সফল বিপ্লবী রাজনীতিক
ফিদেল ক্যাস্ট্রো মার্ক্সবাদী -লেনিনবাদী মতাদর্শে দীক্ষিত হন হাভানা
বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময়। ডানপন্থী প্রেসিডেন্ট ফুলজেন্সিও
বাতিস্তাকে উৎখাতের চেষ্টায় ১৯৫৩ সালের মনকাদা ব্যারাক হামলা ব্যর্থ হলে
কারাবন্দী হন ক্যাস্ট্রো।
তবে ১৯৫৯ সালে ফিদেল ক্যাস্ট্রো বাতিস্তা সরকার উৎখাতে সফল হন। ২০০৬ সালে ভাই রাউল ক্যাস্ট্রোর কাছে কিউবার ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
কিউবাজুড়ে আনন্দ উৎসবের মধ্যে উদ্যাপন হচ্ছে ক্যাস্ট্রোর জন্মদিন। ক্যাস্ট্রো ভক্তরা ৯০ মিটার হাভানা চুরুট তৈরি করে গড়েছে গিনেস রেকর্ড।








