চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিং অভিযোগে ভারতে ফ্র্যাঞ্চাইজি মালিক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তামিলনাড়ু প্রিমিয়ার ক্রিকেট লিগে ম্যাচ ফিক্সিংয়ে অভিযোগের ঘটনায় যখন ভারতীয় ক্রিকেট সরগরম, তখন কর্নাটক প্রিমিয়ার লিগও ফিক্সিং বিতর্কে জড়াল। বেলাগাভি প্যান্থার্সের মালিক আলি আসফাক থারাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, টুর্নামেন্ট ঘিরে ফিক্সিং করেছেন তিনি।

সোমবারই বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করে আলি আসফাককে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রচুর প্রমাণ তাদের হাতে রয়েছে। বেলাগাভি প্যান্থার্স দলে খেলেন ভারতের জাতীয় দলে খেলা মনিশ পাণ্ডের মতো তারকা ক্রিকেটারও।

কর্নাটক প্রিমিয়ার লিগ হল ভারতের প্রথম টি-টুয়েন্টি লিগ, যেটা কোনো রাজ্য ক্রিকেট সংস্থা চালু করেছিল। সোমবার বেলাগাভি বাছাইপর্বের খেলায় হুবলি টাইগার্সের কাছে হেরে যায়। সেই ম্যাচেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠে, তাও আবার স্বয়ং মালিকের বিরুদ্ধে।

পুলিশের যুগ্ম-কমিশনার (ক্রাইম) সন্দীপ পাটিল বলেছেন, ‘দুবাইয়ের একজন জুয়ারির সঙ্গে বেটিং করছিলেন দলের মালিক। সেটা ম্যাচ চলাকালীনই। দুবাইয়ের এই বুকি আগেই অভিযুক্ত। প্রশ্ন উঠছে, একজন দলের মালিক যদি বেটিংয়ে যুক্ত হয়, তাহলে ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনাও ঘটতে পারে। সব নিয়েই তদন্ত হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: কেপিএলফিক্সিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT