ক্রিকেট

ফিক্সিংয়ে অভিযুক্ত তিন শ্রীলঙ্কান ক্রিকেটার

খেলাধুলার মাঠে ক্রিকেট ব্যাট ও বল, প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলাধুলার মাঠে ক্রিকেটের জন্য প্রস্তুত ব্যাট ও বল দেখা যাচ্ছে, দর্শকাসন ও স্টেডিয়ামের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের তদন্তে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আছেন এমন তিনজন শ্রীলঙ্কান ক্রিকেটারের নাম এসেছে। তাদের অভিযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী দুল্লাস আলহাপেরুমা। সাবেক নাকি বর্তমান ক্রিকেটারদের কেউ অভিযুক্ত সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি তিনি।

অভিযুক্তরা সাবেক হওয়ার সম্ভাবনাই বেশি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বিবৃতি সেদিকেই ইঙ্গিত করছে, ‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বিশ্বাস করে মাননীয় ক্রীড়ামন্ত্রী আসলে সাবেক ক্রিকেটারদের কথাই উল্লেখ করতে চেয়েছেন। কারণ বর্তমানদের কেউ আইসিসির তদন্তের অধীনে নেই।’

কিছুদিন আগে হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন লঙ্কান পেসার শেহান মাদুশাঙ্কা। সে বিষয়েও মুখ খুলেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী, ‘এটা দুঃখের। দেশের অনেককিছু পাওয়ার কথা ছিল তার কাছ থেকে।’ সেই ঘটনার পর কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ দেয়া হয়েছে মাদুশাঙ্কাকে।

স্কুল ক্রিকেট থেকে বর্তমানে ক্রিকেটার উঠে আসছে না। তাই তিন সাবেক- মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও সনাথ জয়াসুরিয়াকে স্কুল ক্রিকেটকে নতুন করে সাজানোর দায়িত্ব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে।

বিষয়:আইসিসিফিক্সিংলিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…