চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ আরেক পাকিস্তানি

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
২:৩৬ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর মাঠে গড়িয়েছে একদিন হলো। এর মাঝেই একের পর এক ফিক্সিং বিতর্কে টালমাটাল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগটি। স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে তৃতীয় খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের চলতি আসরে নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ ইরফান। শুক্রবার একই অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞার খড়গ নেমেছে শারজিল খান ও খালিদ লতিফের ওপর।

পিএসএলের দ্বিতীয় আসর বসেছে দুবাইয়ে। টুর্নামেন্টের শুরু থেকেই ফিক্সিং ও দুর্নীতির অভিযোগ উঠছে জোরেশোরেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডও শক্ত অবস্থান নিয়েছে। বিষয়টি তদন্ত করছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। প্রাথমিকভাবে ছয় খেলোয়াড়ের ওপর তদন্ত এগোচ্ছে। সংখ্যাটা আরো বাড়তে পারে। আপাতত অভিযুক্ত তিনজনকে পাকিস্তানে ফেরত পাঠানো হচ্ছে।

এদের মধ্যে ইরফানের বিষয়টিই সবচেয়ে গুরুতর। ইসলামাবাদ ইউনাইটেডের এই বাঁহাতি পেসারের মোবাইল জব্দ করা হয়েছে। যাতে ফিক্সিংয়ের শক্ত প্রমাণ রয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। শারজিল-লতিফও একই দলের খেলোয়াড়। লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কয়েকজন ক্রিকেটারও তদন্ত রাডারের মধ্যে আছেন।

৩৪ বর্ষী ইরফান পাকিস্তানের জার্সিতে ৬০টি ওয়ানডে, ২০টি টি-টুয়েন্টি ও ৪টি টেস্ট খেলেছেন। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০৮ উইকেট তার। গত সেপ্টেম্বরে শেষবার দেশের জার্সিতে নেমেছিলেন তিনি।

শারজিল সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিতই। কিছুদিন আগে সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকে অভিষেক হয় তার। পাকিস্তানের হয়ে ২৫টি ওয়ানডে, ১৫টি টি-টুয়েন্টি ও একটি টেস্ট খেলেছেন ২৭ বছরের এই উদ্বোধনী ব্যাটসম্যান। আর ৩১ বছর বয়সী খালিদ লতিফ দেশের জার্সিতে ৫টি ওয়ানডে ও ১৩টি টি-টুয়েন্টি খেলেছেন। গত বছরের সেপ্টেম্বরে টি-টুয়েন্টি খেললেও ২০১০-এর জুনের পর ওয়ানডে দলে জায়গা মেলেনি তার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT