ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা ১-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব চেলসিকে।
লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকে দু’দলই আক্রমণাত্মক খেলতে থাকে। ম্যাচের ৩৪ মিনিটে গনজালো রড্রিগুয়েজের গোলে লিড নেয় ফিওরেন্টিনা।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে দারুন এক সেভে ফিওরেন্টিনাকে গোল বঞ্চিত করেন চেলসির গোলরক্ষক। বাকি সময় কোনো দলই গোল করতে পারেনি।






