চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফায়েদাবাদ গণকবরস্থানে চিরনিদ্রায় শায়িত সালেহ আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, বিনোদন
A A

সাদামাটাভাবেই বিদায় নিলেন নন্দিত অভিনেতা সালেহ আহমেদ। বুধবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর দক্ষিণখান থানার ফায়েদাবাদ গণকবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন গুণী এই অভিনেতা।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন সালেহ আহমেদের মামাতো ভাই ও অভিনেতা আহসানুল হক মিনু।

মিনু জানান, সালেহ আহমেদের মরদেহ অ্যাপোলো হাসপাতাল থেকে বিকালেই উত্তরখানে নিয়ে আসা হয়। সেখানে তাকে দেখতে আসেন তার নিকট আত্মীয় স্বজন। তবে অভিনয় জগতের হাতেগোনা দুয়েকজন ছাড়া কেউ শেষযাত্রায় দেখতে আসেননি বলেও জানান মিনু।

Banglabid

এশার নামাজের পর উত্তরখানের স্থানীয় মসজিদ প্রাঙ্গণেই জানাজা হয় সালেহ আহমেদের। এরপর ফায়েদাবাদ গণকবরস্থানে নিয়ে যাওয়া হয় বলে জানান মিনু।

দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে বুধবার দুপুর ২টা ৩৩ মিনিটে অ্যাপোলো হাসপাতালে সালেহ আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালেহ আহমেদ।

বগুড়ার সারিয়াকান্দিতে সালেহ আহমেদের জন্ম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাটমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা। স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন।

Reneta

১৯৯১ সালে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ধারাবাহিক ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার দাপুটে পদচারণা শুরু হয়। এরপর অসংখ্য টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

গুণী এই অভিনেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। গত তিন বছর বিছানায় শুয়েই কাটছিলো তার জীবন। সালেহ আহমেদের চিকিৎসায় ব্যয় হয়েছে মোটা অংকের টাকা। ২০১১ সালে স্ট্রোকের পর থেকে তার চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খেতে শুরু করে তার পরিবার। তারপর এগিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার চিকিৎসার জন্য চলতি বছরের শুরুতে ২৫ লাখ টাকা দেন সঞ্চয়ী পত্র হিসেবে। যেখান থেকে চিকিৎসা বাবদ ২৫ হাজার টাকা খরচ করতেন সালেহ আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাকবরস্থানমিনুলিড বিনোদনসালেহ আহমেদহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে সন্ত্রাসী হামলা আমরা কঠোর হাতে দমন করেছি: প্রধানমন্ত্রী

পরবর্তী

রাসেলকে নিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

পরবর্তী

রাসেলকে নিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কার পুলিশপ্রধান ও স্বরাষ্ট্র সচিব বরখাস্ত

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT