চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফায়ার সার্ভিসের মজাদার মসলা অভিযান

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
১০:২৪ পূর্বাহ্ন ১৬, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

সর্বশেষ রামপুরা ঝিলপাড় ট্র্যাজেডিতে উদ্ধার অভিযান পরিচালনা করেছে ফায়ার সার্ভিস। তাদের ঝুলিতে যেমন দু:সাহসী আর মানবিক অনেক অভিযানের অভিজ্ঞতা আছে, তেমনই তারা হয়েছেন মজাদার অনেক ঘটনার সাক্ষী। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মেজর শাকিল নেওয়াজ তার জীবনের ভয়াবহ অভিযানের পাশাপাশি মজার কিছু ঘটনাও জানিয়েছেন। তার মুখ থেকেই শুনে নেই এরকম মসলাদার ঘটনার কথা:

চোর ধরতে পুলিশের সাথে ফায়ার সার্ভিস

উত্তরার একটি বাড়ি থেকে চুরি করে পালানোর সময় এলাকাবাসীর ধাওয়ায় মুখে পড়ে চোর। জীবন বাঁচাতে গলির ম্যানহোলে ঢুকে পড়ে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে ম্যানহোলে অভিযান চালায় পুলিশ। টিয়ার শেল আর গুলির ভয় দেখানোর পরও চোরকে ম্যানহোল থেকে বের করা সম্ভব হচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসকে ডাকা হয়। পুলিশের কথামতো ম্যানহোল থেকে চোরকে বের করতে অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। অনেক চেষ্টার পরও তারা ব্যর্থ। পরে রাস্তা কেটে চোর বের করার কাজ শুরু হয়। রাস্তা কাটার পর ম্যানহোলের শেষ প্রান্তে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দেখেন, ম্যানহোলের অন্যদিক দিয়ে পালিয়ে গেছে চোর।

বিড়ালের বাচ্চা উদ্ধারে ফায়ার সার্ভিসের ১২ সদস্য

গভীর রাত। বিড়ালের মিঁউ মিঁউ ডাকের কারণে এক ধনাঢ্য ব্যবসায়ী ঘুমাতে পারছেন না। বাড়ির সানশেডে লুকিয়ে আছে বাচ্চা একটি বিড়াল। অনেক চেষ্টা পরও তাকে তাড়ানো সম্ভব হচ্ছিল না। ব্যবসায়ী ফোন করলেন ফায়ার সার্ভিসকে। তিনি এতো ক্ষমতাবান আর তার ঘুম এতো গুরুত্বপূর্ণ যে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের ১২ কর্মী। দুই ঘণ্টা অভিযানের পর সানশেডে লুকিয়ে থাকা বিড়ালের বাচ্চাটিকে উদ্ধার করে বাইরে ছেড়ে দেন ফায়ার সার্ভিস কর্মীরা।

স্বামীর অভিমান ভাঙ্গাতে ফায়ার সার্ভিস

Reneta

পুরনো ঢাকায় স্ত্রীর সাথে অভিমান করে ৮ তলা ভবনের ছাদের রেলিংয়ে উঠে পড়েন এক স্বামী। স্ত্রী অনেক চেষ্টার পরও তার স্বামীকে নিচে নামাতে পারছিলেন না। উপায় না পেয়ে ফায়ার সার্ভিসকে ডাকা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ভবনের নীচে জাল মেলে ধরে ৮ তলা ভবনের ছাদে যান। সেখান থেকে ওই ব্যক্তিকে নেমে আসার অনুরোধ জানালে তিনি জানান, র‌্যাব না আসা পর্যন্ত তিনি থেকে নামবেন না। পরে র‌্যাব কে ডাকা হয়। কিন্তু র‌্যাবও ব্যর্থ হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা এবার স্বামীর অভিমান ভাঙ্গানোর অভিযান শুরু করেন। স্ত্রীকে দিয়ে কয়েক ঘণ্টা চেষ্টার পর স্বামীর অভিমান ভাঙ্গানো সম্ভব হয়। ৮ তলা ভবনের ছাদের  রেলিং থেকে নেমে আসেন ওই ব্যক্তি।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিযানফায়ার সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

চোখেমুখে স্বস্তির হাসি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শীতকালীন অলিম্পিকে তিন দিনেই শেষ ফ্রি কনডম!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT