চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফার্মগেটে বাসের ধাক্কায় বিএডিসি কর্মকর্তার মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
বিজিবি

রাজধানীর ফার্মগেটে শিকড় পরিবহনের একটি বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম (৫৫) নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পুলিশ শিকড় পরিবহনের বাসটি জব্দ ও তার চালককে আটক করেছে।

বৃহস্পতিবার সকালে গুরুতর আহত অবস্থায় সিরাজুলকে প্রথমে ফার্মগেটের আল রাজি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুপুর একটায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, সিরাজুল বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের (বিএডিসি) মতিঝিল হেড অফিসে কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। সকালে তিনি ফার্মগেটের বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন। ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাস তাকে ধাক্কা দেয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আল রাজি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Reneta

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শিকড় পরিবহনের বাসটি জব্দ ও তার চালককে আটক করা হয়েছে।’

নিহত সিরাজুলের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে ফার্মগেট পূর্ব রাজাবাজার আমবাগান এলাকায় বসবাস করত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতসড়ক দুর্ঘটনাসিরাজুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT