চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকীর ‘শনিবার বিকেল’ নিষিদ্ধ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবির তালিকায় শীর্ষে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। গেল সপ্তাহে সেন্সরবোর্ডে ছবিটির প্রথম স্ক্রিনিংয়ের পর গ্রিন সিগন্যালের আভাস পেলেও চলতি সপ্তাহে দ্বিতীয় স্ক্রিনিংয়ের পর ‘শনিবার বিকেল’ এর সেন্সর স্থগিত করা হয়।  শুধু তাই নয়, বাংলাদেশে ‘ব্যান’ হল ছবিটি।

চ্যানেল আই অনলাইনকে ‘শনিবার বিকেল’ নিয়ে সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তই জানিয়েছেন সেন্সর বোর্ডের জেষ্ঠ্য সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, মঙ্গলবার (১৫ জানুয়ারি) দ্বিতীয় বারের মতো ‘শনিবার বিকেল’ ছবিটি প্রদর্শনের আয়োজন করে সেন্সর বোর্ড। এর আগেও গত সপ্তাহে সেন্সর বোর্ডে ছবিটির প্রদর্শনীর আয়োজর করা হয়। কিন্তু গতকাল ছবিটি দেখার সময় সচিবসহ সেন্সর বোর্ডের প্রায় সবাই উপস্থিত ছিলেন।

ছবি প্রদর্শনী শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, ‘শনিবার বিকেল’ মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সেজন্য সেন্সর ছাড়পত্র স্থগিত করা সহ ছবিটি ‘ব্যান’ করার সিদ্ধান্ত নেয়া হয়। -বলছিলেন নওশাদ।

এ বিষয়ে পরিচালক কিংবা প্রযোজককে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে কিনা জানতে চাইলে নওশাদ বলেন, তাদেরকে চিঠির মাধ্যমে জানানোর কথা। সম্ভবত এরইমধ্যে চিঠি তাদের কাছে পৌঁছে গেছে।

নওশাদের সাথে কথা বলে ‘শনিবার বিকেল’ ব্যান হওয়া বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় ছবির নির্মাতা ফারুকীর সাথে।

Reneta

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সেন্সর বোর্ডে ‘শনিবার বিকেল’ স্ক্রিনিং হয় ৬/৭ দিন আগে। ছবিটি প্রদর্শনীর পর অফিশিয়ালি ফোন করে সেখান থেকে আমাকে জানানো হয় যে ছবিটি তাদের পছন্দ হয়েছে। তবে ছবি শেষে একটা সুপার(টেক্সট) দিতে হবে। এটাও আমাকে আনুষ্ঠানিক ভাবে চিঠিতে জানানোর কথা, সে অপেক্ষায় আছি।

কিন্তু ছবিটিতো দ্বিতীয় স্ক্রিনিংয়ের পর সেন্সরবোর্ড থেকে ‘ব্যান’ করা হয়েছে। বলা হয়েছে, এটি মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা?

এমন প্রশ্নে ফারুকী বলেন, আমারতো মনে হয় ছবিটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো সুযোগ নেই, বরং ভাবমূর্তি বাড়ার কথা। যাইহোক, আপাতত এই বিষয়ে কিছু না বলি। আনুষ্ঠানিক ভাবে চিঠি এখনো পাইনি।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ করেছেন ছবির শুটিং।

‘শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়েই এ ছবির প্লট। তাই গত বছর যখন ছবির শুটিং শুরু হয়েছিল তখন থেকে ‘শনিবার বিকেল’ নিয়ে মাতামাতি হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাহিদ হাসানতিশানিষিদ্ধফারুকীলিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT