চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকীর পর এবার জাজের ঘরে অমিতাভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
বিনোদন
A A

বেশ কয়েক বছর ধরেই কমার্শিয়াল ধারার সিনেমা করে আসছে দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। নাচ, গান, অ্যাকশান আর রোমান্টিক ছাঁচের গল্পকে প্রাধান্য দিয়েই ছবি করে থাকে প্রযোজনা প্রতিষ্ঠানটি। কিন্তু গেল বছর দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ভিন্ন ধারার গল্প নিয়ে প্রথমবার হাজির হয় জাজ। ফারুকীর পর এবার তাদের টার্গেট ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা!

গেল বছর বিগ বাজেটের ছবি নির্মাণ করে জাজ মাল্টিমিডিয়া। বলিউডের ইরফান খান অভিনীত ছবির নাম ‘ডুব’। এমন গল্পে সাধারণত জাজ মাল্টিমিডিয়াকে ছবি নির্মাণ করতে দেখা যায়নি। ভিন্ন ধারার গল্পে সেই ছবিটি নির্মাণ করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। আর এবার ফারুকীর পর জাজের ঘরে প্রবেশ করতে চলেছেন প্রথম ছবি বানিয়েই হইচই ফেলে দেয়া নির্মাতা অমিতাভ রেজা।

এমন তথ্যই চ্যানেল আই অনলাইনকে জানালেন অমিতাভ। রবিবার দুপুরে এই নির্মাতা অবস্থান করছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। একটি মিটিংয়ে অংশ নিতে তিনি যাচ্ছেন ভারতে। ফ্লাইটের জন্য অপেক্ষারত এই নির্মাতা জানান, জাজের সাথে প্রাথমিক কথা হয়েছে। ‘রিক্সা গার্ল’-এর পর পরই ছবিটি শুরু করবো। ছবির নাম ‘পুনরুজ্জীবন’। সামনে এই নিয়ে বিস্তারিত ঘোষণা আসবে।

এদিকে অমিতাভ রেজার সঙ্গে ছবি করার বিষয়টি রবিবার সকালে নিজেদের ফেসবুকে প্রথম জানায় জাজ মাল্টিমিডিয়া। ছবির প্রযোজক আব্দুল আজিজ ও অমিতাভ রেজার একটি যৌথ ছবি দিয়ে এই পেইজ থেকে জানানো হয়, ফাইনাল হলো গ্রেট ডিরেক্টর অমিতাভ রেজা ভাইয়ের সাথে। ছবির নাম পুনরুজ্জীবন। রচনা ও পরিচালনায় অমিতাভ রেজা নিজেই।

আর্টিস্টের নামের ঘর ফাঁকা রেখে জানানো হয়, বাকি ঘোষণা আসছে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যমে।

বর্তমানে ‘ঢাকা মেট্রো’ নামের একটি ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছেন অমিতাভ রেজা। এর পর পরই ‘রিক্সা গার্ল’ নিয়ে নেমে পড়ার কথা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাজাজফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুলহ্যামের মূল দলে খেলতে চলেছেন বাংলাদেশি ফারহান?

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT