চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাগুন বিকেলের শহরে এক আগন্তুক, তাকে ঘিরে সেলফি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
বিনোদন
A A

স্বাধীনতার দিন। বিকাল পাঁচটা। কেন্দ্রীয় শহীদ মিনারে তখন মানুষের বেশ জটলা। শহীদ মিনারের ডান দিকে অসংখ্য শ্রোতার সামনে দেশের গান পরিবেশন করছে একটি শিল্পগোষ্ঠি। লাইভ বাজছে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/ রক্ত লাল রক্ত লাল রক্ত লাল’! সবাই বেশ মনযোগি শ্রোতা। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে অনেক উৎসাহি মানুষের ভিড় শহীদ মিনারের সামনের রাস্তাগুলোতেও। এরকম পরিবেশের ভেতর দিয়ে শহীদ মিনার প্রবেশ করেন প্রায় ছয় ফুট লম্বা গম্ভীর চেহেরার এক মানুষ। তার পরণে লাল পাঞ্জাবী, গলায় লম্বা কালো উর্ণা আর সাদা পায়জামা। মোটা গোফে আর কালো চশমায় রহস্যময় দৃষ্টি তার।

শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশের পরেই সবার দৃষ্টি তার দিকে! এসময় তার সঙ্গে দেখা যায় দেশের ছোট ও বড় পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চুকে। মানুষের আন্দাজ করতে বাকি থাকে না, ছয় ফুট লম্বা মানুষটিও কোনো অভিনেতায় হবেন!

মুখটা বেশ পরিচিত। প্রথম দেখায় চেনা চেনা লাগছে। কিন্তু কেউ ঠাওর করে উঠতে পারছেন না। আগন্তুক লোকটির নাম যশপাল শর্মা। বলিউডের স্বনামধন্য অভিনেতা তিনি। স্বাধীনতার দিনে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে এসেছেন। সঙ্গে এসেছেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু। বিকাল পাঁচটা থেকে প্রায় ত্রিশ মিনিটের মতো তিনি সেখানে ছিলেন।

সঙ্গে থাকা অনেকেই ভাষা আন্দোলনের সেম্বলিক শহীদ মিনার এবং বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বুঝিয়ে দিতে চাইছিলেন। কিন্তু যশপাল আগে আগেই সবাইকে বলে দিলেন, তিনি বাংলাদেশের ইতিহাস পুরোটাই জানেন। আর জানেন বলেই ভাষা আন্দোলনের উপর নির্মিতব্য ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘ফাগুন হাওয়ায়’ অভিনয় করতে রাজি হয়েছেন। শহীদ মিনার প্রাঙ্গণে অনেকেই এ সময় এগিয়ে এসে বলিউডের এই অভিনেতার সঙ্গে ছবি তুলেন। কথা বলেন।

শহীদ মিনার থেকে বের হয়ে আসবেন, তখন দৌড়ে আসেন কয়েকজন নারী। এসে বলেন, যশপালকে তারা চিনতে পেরেছেন, কিন্তু প্রথম দেখায় বিশ্বাস করতে পারেননি যে তিনি বাংলাদেশে। মুহূর্তেই যশপালের সঙ্গে একটি সেলফি তোলার আবদার জানান তারা। যশপালও মৃদু হেসে তাদের সেলফিতে অংশ নেন।

Reneta

মূলত তৌকীর আহমেদের আসন্ন সিনেমা ‘ফাগুন হাওয়ায়’ অভিনয় করছেন যশপাল। সে লক্ষ্যেই চলতি মাসে তিনি ঢাকায় এসেছেন শুটিংয়ে অংশ নিতে। খুলনায় টানা শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সোমবার ঢাকায় অবস্থান করায় তিনি শহর ঘুরতে বেরিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেসচ্যানেল আইফাগুন হাওয়ায়যশপাললিড বিনোদনশহীদুল আলম সাচ্চু
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT