বিনোদন

ফাগুন ও ভালোবাসায় বর্ণিল চ্যানেল আই

চ্যানেল আইয়ে দিনভর বসন্ত বরণ উৎসব

চ্যানেল আই অনলাইন এর ছবি, নারী বক্তা ও শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে নারী বক্তা ভাষণ দিচ্ছেন এবং শিশুদের অংশগ্রহণ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। বসন্ত মানেই একে অপরের হাত ধরে হাঁটা। এ ঋতু বাসন্তী রঙে সাজায় মনকে, মানুষকে করে আনমনা। শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। রাত পোহালেই সেই প্রকৃতিকে স্পর্শ করবে মানুষ।

শিমুল রাঙা প্রকৃতিকে স্বাগত জানিয়ে বসন্তের প্রথম দিনে বিশেষ আয়োজন রাখছে চ্যানেল আই। সেই সঙ্গে আছে ভালোবাসা দিবস!

এদিন সকালে চ্যানেল আই বসন্ত বরণ উৎসব সরাসরি সম্প্রচার করবে। এবারের বসন্ত বরণে গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য বসন্ত বরণ উৎসব অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু।

এছাড়া ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে দেখানো হবে গানের অনুষ্ঠান ‘সেরাকন্ঠে ফিরে দেখা সেরা গান’। গাজী মাজহারুল আনোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শাইখ সিরাজ। এটি পুনঃপ্রচারিত হবে। দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রচার হবে তারকাকথনের বিশেষ পর্ব।

দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে নুশরাত ইমরোজ তিশা এবং সিয়াম আহমেদ অভিনীত তৌকীর আহমেদের ছবি ‘ফাগুন হাওয়ায়’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলা সিনেমায় অভিনয় করেন বলিউডের শক্তিমান অভিনেতা ইয়াশপাল শর্মাকে।

বিশ্ব ভালোবাসা দিবসকে উপলক্ষে প্রচারিত হচ্ছে ৩ পর্বের ধারাবাহিক ‘ডেক্সটো কার্ডিয়া: ডান পাশের হৃদয়’। ড. জাকিয়া মুন রচিত নাটকটি পরিচালনা করেছেন রাজু আলীম। প্রচারিত হচ্ছে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.২০ মিনিটে।

বিষয়:অনুষ্ঠান গান গানে গানে সকাল শুরু চ্যানেল আই ফাগুন হাওয়ায় বসন্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…