চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাউল-পেনাল্টির সমালোচনায় ক্যাসিয়াস-রিভালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ন ১৬, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের পক্ষে যাওয়া দুটি সিদ্ধান্তে অখুশি ও আপত্তি জানিয়েছেন দুজন সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার। ব্রাজিলের রিভালদো ও স্পেনের ক্যাসিয়াসের সঙ্গে সমালোচনার এই তালিকায় যোগ দিয়েছেন লুইস সুয়ারেজও।

ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো লাদিচ ম্যাচ শেষে বলেছেন, ‘পেনাল্টিটাই আমাদের খুন করেছে।’

দালিচের সঙ্গে একমত ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য রিভালদো। রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বার্সেলোনার সাবেক তারকা।

ফ্রান্সের প্রথম গোলের আগে অ্যান্থনিও গ্রিজম্যানকে ফাউল করার জন্য ফ্রি-কিক পায় ফ্রান্স। ডি-বক্সের বাইরে বিপজ্জনক জায়গার ওই ফাউল মোটেই ফাউল ছিল না বলে মত রিভালদোর।

শুধু ফাউলই নয়, ইভান পেরিসিচের যে হ্যান্ডবলের জন্য পেনাল্টি দেয়া হয়েছে, সেই সিদ্ধান্তের জন্যে ভিএআর প্রযুক্তিরও সমালোচনা করেছেন রিভালদো।

ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘ফ্রান্স যে গোলটাতে লিড নিল সেটা দেয়া ঠিক হয়নি। কারণ ওটা ফাউলই ছিল না। বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে রেফারির এমন ভুল করা ঠিক হয়নি। আমার মতে ওটাই ক্রোয়েশিয়াকে শেষ করে দিয়েছে।’

Reneta

রিভালদোর মতো ভিএআর ও ফাউলের সমালোচনা করেছেন ক্যাসিয়াসও, ‘সত্যি বলতে, ভিএআর ব্যবহারটা আমার ভালো মতো বুঝেই আসছে না। আর গ্রিজম্যানকে ফাউল করার জন্য যে ফ্রি-কিক দেয়া হল এবং তা থেকে গোল হল তখন আসলে কিছুই ঘটেনি।’

ক্যাসিয়াসকে সমর্থন করে উরুগুয়ে ও বার্সেলোনা স্ট্রাইকার সুয়ারেজ বলেছেন, ‘তুমি ঠিকই বলেছ ইকার।’

Jui  Banner Campaign
ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিচারকদের অবকাশকালীন ছুটি হবে দুই দফায়

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কত আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেল আইসিসি?

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কোটি টাকায় অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর তিন নাটক!

ফেব্রুয়ারি ১০, ২০২৬

‘সুপারিশ সংস্কৃতি’তে বিরক্ত এই বিখ্যাত সুরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT