চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল হারলে আর ক্রিকেটই ‘খেলতেন না’ বাটলার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড যদি বিশ্বকাপ ফাইনাল হেরে যেত, তাহলে হয়তো আর কখনোই ক্রিকেটটা খেলতে পারতেন না তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যখন প্রবল চাপে ছিল ইংলিশ দল, তখন এই ভাবনাতেই আচ্ছন্ন হয়ে পড়েছিলেন জস বাটলার।

উইকেটকিপার ব্যাটসম্যান বলছেন, ‘বিশ্বকাপ ফাইনালটার আগে আমি সাতটা ফাইনাল খেলেছিলাম। সাতটাই হেরেছিলাম। আমি খুব ভালো করে জানি, বিপক্ষ দল যখন চ্যাম্পিয়ন হয়, কতটা খারাপ লাগে। ওই যন্ত্রণাটা আবার ফিরে পেতে চাইনি।’

দল যখন বেশ বিপাকে, একটা ভয় ক্রমশ চেপে ধরছিল বাটলারকে। তিনি বলেছেন, ‘বিষয়টা আমার কাছে অত্যন্ত আতঙ্কের হয়ে উঠছিল, যদি ম্যাচটা হারি, আর কখনো ক্রিকেটটা খেলতে পারব কিনা! লর্ডসে বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগগুলো রোজ আসে না। একটাই ভাবনা ওই সময় কাজ করছিল, যদি জিততে না পারি, ক্রিকেট ব্যাট হাতে আবার মাঠে নামার মোটিভেশনটাই হারিয়ে ফেলব। হয়তো দীর্ঘদিন খেলতেই পারব না।’

বিশ্বকাপের আগে থেকেই ইংল্যান্ডকে ফেভারিট ধরা হচ্ছিল। কিন্তু শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে পরপর হেরে কাপ যুদ্ধ থেকে প্রায় হারিয়েই যেতে বসেছিল ইয়ন মরগানের দল।

বাটলার বলছেন, ‘ভারত ম্যাচের আগে আমরা অত্যন্ত চাপে ছিলাম। বারবার মনে হচ্ছিল, এই ম্যাচটা যদি কোনোভাবে হেরে বসি, তাহলে বিশ্বকাপ থেকেই ছিটকে যাব। এত লোক যে আমাদের ফেভারিট ধরছে, সমর্থকরা মাঠে আসছে, তাদেরকে নিরাশ করা হবে। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছিলাম আমরা।’

সুপার ওভারে নিউজিল্যান্ডের জেতার জন্য শেষ বলে দরকার ছিল ২ রান। ক্রিজে ছিলেন মার্টিন গাপটিল। বাটলার বলছেন, ‘গাপটিল মারাত্মক চাপে ছিল। তার নেয়া শটটা সরাসরি জেসন রয়ের কাছে পৌঁছায়। আমি নিশ্চিত ছিলাম, বলটা আমার কাছেই আসতে যাচ্ছে। রয় যখন থ্রো করে, তখন ভাবছিলাম যে, বলটা ধরে উইকেটে লাগাতে পারলেই আমরা চ্যাম্পিয়ন।’

Reneta

বিশ্বকাপ জেতার ওই মুহূর্তগুলো চিরকালই মনে থেকে যাবে উইকেটকিপার বাটলারের। ‘উফ, মারাত্মক টেনশনের পরিস্থিতি। কিন্তু তারপর? আমরা উড়তে শুরু করেছিলাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গু রোগী ভর্তিতে রেকর্ড

পরবর্তী

রওশন এরশাদ আমাদের মায়ের মতো: জি এম কাদের

পরবর্তী

রওশন এরশাদ আমাদের মায়ের মতো: জি এম কাদের

আসাম-নাগরিক তালিকা-ভারত-অবৈধ অভিবাসী

আসামের মতো নাগরিক তালিকা পুরো দেশেই চায় কেন্দ্র

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT