চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল নিশ্চিত বলেই ‘পরীক্ষায়’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ন ১৫, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বল একটু পুরনো হলেই সাধারণত ডাক পড়ে তার। দ্রুতগতির পেসার হয়েও নতুন বল হাতে পান কম সময়ই। ‘দুর্ভাগ্য’ অবশ্য হাসিমুখেই মেনে নেন রুবেল হোসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ‘পরীক্ষা-নিরীক্ষা’র বলেই কিনা দ্বিতীয় ওভারেই আক্রমণে আসার সুযোগ পেলেন এ পেসার। বাংলাদেশের প্রথম সাফল্য এলো তার হাত ধরেই।

আয়ারল্যান্ড-৮২/২ (১৬)

সাইড স্ট্রেইনের চোট রুবেলকে খেলতে দেয়নি ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচে। বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় আনুষ্ঠানিকতার ম্যাচে একাদশে চার পরিবর্তন, মাঠে নেমেও নানা পরীক্ষা, যার মাঝে একটি রুবেলের হাতে নতুন বল তুলে দেয়া। শুরুতে আবু জায়েদের সঙ্গে জুটি বাধার সুযোগ পেলেন বাগেরহাটের পেসার। তৃতীয় বোলার হিসেবে সাইফউদ্দিনকে এনেছেন অধিনায়ক। আর সাকিবের আগে মোসাদ্দেকের হাতে বল দিয়েছেন মাশরাফী।

প্রত্যাবর্তনের ম্যাচে রুবেল প্রথম ওভারে দিয়ে বসলেন ৯ রান। দ্বিতীয় ওভারেও মিলেছিল খরুচে থাকার আভাস। রুবেলের তৃতীয় ডেলিভারিতে মিড-উইকেট দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান পল স্ট্রার্লিং। মাঠের জায়ান্ট স্ক্রিনের উপর দিয়ে উড়ে গাছগাছালির মাঝে হারিয়ে যায় বল।

রিজার্ভ আম্পায়ার নতুন বল নিয়ে দ্রুত মাঠে আসলেন। বিশাল ছক্কার সে দৃশ্যই হয়ত তাঁতিয়ে দিয়েছিল রুবেলকে। এক বল পরেই পেয়ে যান সাফল্য। আইরিশদের ইনিংসে প্রথম আঘাত হানেন। তবে স্ট্রার্লিং নয়, ছক্কা মেরেই লংঅনে ঠেলে এক রান নিয়ে প্রান্ত বদলে ফেলেছিলেন এ ওপেনার।

রুবেলের কোপটা তাই পড়ে ম্যাককলামের উপর। অফস্টাম্পের বাইরের দারুণ এক ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে স্লিপে ক্যাচ দিতে বাধ্য হন এ বাঁহাতি। প্রথম স্লিপে লিটন ক্যাচটি লুফে নেন সহজেই।

Reneta

অন্যপ্রান্তে আবু জায়েদ করে যাচ্ছেন টানা বোলিং। পেয়ে গেছেন একটি সাফল্যও। ফিরিয়েছেন বেলব্রিনেকে। নতুন বলে বোলিংয়ে অভ্যস্থ অধিনায়ক মাশরাফী অন্যদের সুযোগ দিয়ে হয়ত পুরনো বলই তুলে নেবেন হাতে। পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ বলে কথা!

Jui  Banner Campaign
ট্যাগ: ত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT