চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে যেতে চাই ১৬০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাঁচা-মরার ম্যাচ। জিতলেই ফাইনাল, উল্টো হলে টুর্নামেন্ট শেষ। এমন ম্যাচে ‘সম্পূর্ণ ফিট’ নিয়মিত অধিনায়ক সাকিবকে পেয়ে উজ্জীবীত বোলিং করেছে বাংলাদেশ। প্রথম ওভারে হাতে বল তুলে নেয়া সাকিবই প্রথম সাফল্য এনে দেন। উইকেট শিকারে তার সঙ্গে মোস্তাফিজ যোগ দিলে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। মাঝে কুশল পেরেররার প্রতিরোধের পর ফাইনালের টিকিট কাটতে ১৬০ রানের লক্ষ্য পেয়েছে টাইগাররা।

শুক্রবার কলম্বোর প্রেমাদাসায় সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সাকিব। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে লঙ্কানরা।

শুরুতে উইকেট তুলে নেয়ার সঙ্গে রানের চাকা আটকানোর চেষ্টায় সফল হন টাইগার বোলাররা। ইনিংসের প্রথম ওভারে ৩ রান দেয়া সাকিব তৃতীয় ওভারের প্রথম বলেই সাফল্য আনেন। সাকিবকে উড়িয়ে মারতে গিয়েছিলেন গুনাথিলাকা। অনেকটা দৌড়ে লং অনে বল তালুতে জমান সাব্বির। ৪ রানে সাজঘরে লঙ্কান বাঁহাতি ওপেনার।

চতুর্থ ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে ফেরান মোস্তাফিজ। আগের চারটি বলে ভুগেছেন, সেই চাপ থেকে বেরিয়ে আসতে শট খেলেন মেন্ডিস। ব্যাটে-বলে হয়নি। মিডউইকেটে সৌম্যর হাতে ক্যাচ। ১৪ বলে ১১ রানের ইনিংস থামে। মোস্তাফিজের ঝুলিতে মেডেন উইকেট ওভার।

মোস্তাফিজের পরের ওভারেই আরেকটি উইকেট হারায় লঙ্কানরা। থারাঙ্গাকে রানআউটে সাজঘরে পাঠায় মিরাজ-ফিজ যুগলবন্দী প্রচেষ্টা।

এক বল পরেই আবারও আঘাত হানেন ফিজ। এবার শিকার দাসুন শানাকা। গোল্ডেন ডাক হয়ে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দী তিনি। কাটার মাস্টারের ভয়ঙ্কর অস্ত্রেই কুপোকাত। অফস্টাম্পে ফেলা অফকাটারটি বুঝতেই পারেননি শানাকা।

চাপে থাকা লঙ্কানদের পরের ধাক্কাটি দেন মেহেদী হাসান মিরাজ। অলারাউন্ডার জীবন মেন্ডিসকে সাজঘরে পাঠিয়ে। অফস্পিনের বিপরীতে সুইপ করার চেষ্টায় শর্ট ফাইনলেগে মোস্তাফিজের ক্যাচ হন ৩ রান করা বাঁহাতি ব্যাটসম্যান।

পরে প্রতিরোধ আসে দুই পেরেরা, কুশল ও থিসারার থেকে। দুজনে জুটি গড়ার পাশাপাশি দ্রুত ঘোরাতে থাকেন রানের চাকাও। এ জুটিতে আসে ৯৭ রান, মাত্র ৬১ বলে। জুটি ভাঙেন সৌম্য। কুশলকে ফিরিয়ে। যাওয়ার আগে কাজের কাজটা করে গেছেন ৬১ রানের ইনিংস খেলে। ৩২ বলে ফিফটি ছুঁয়েছিলেন, থামেন ৭ চার ও এক ছক্কায় ৪০ বলে সাজিয়ে।

থিসারার ঝড় তোলা ইনিংসটি থামে শেষ ওভারে। রুবেলের বলে তামিমের তালুতে জমা পড়ার আগে ৫৮ রানের ঝড় তুলে যান লঙ্কান অলরাউন্ডার। ৩টি করে চার ছক্কায় ৩৭ বলে ইনিংসে।

সাকিব ইনিংসে দারুণ শুরু এনে দেয়ার পর আর বোলিংয়েই আসেননি, ২ ওভারে ৯ রানে এক উইকেট। স্পিনারদের মধ্যে সবচেয়ে সফল মিরাজ। ৪ ওভারে মাত্র ১৬ রানে এক উইকেট নিয়েছেন। মাহমুদউল্লাহ ৪ ওভার বল করেছেন, কোন উইকেট পাননি। আর স্পিনার হিসেবে খেলা নাজমুল অপু বোলিংয়ের ডাকই পাননি।

সৌম্য ২ ওভারের জন্য ডাক পেয়ে এক উইকেট নেন ২১ রানে। প্রথম ওভার মেডেন নেয়া মোস্তাফিজ পরে তাল ধরে রাখতে পারেননি, ৪ ওভারে ৩৯ রান খরচায় ২ উইকেট তার। রুবেল এক উইকেট নিতে খরচ করেছেন ৪১ রান।

ট্যাগ: নিধাস ট্রফি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

অলিম্পিক ফেডারেশনে বিচ ফুটবল যোগ করার ‘চেষ্টা চলছে’

পরবর্তী

পনেরো কোটি টাকার ইয়াবা জব্দ

পরবর্তী
ইয়াবা

পনেরো কোটি টাকার ইয়াবা জব্দ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে রোহিঙ্গাদের পালানোর কথা স্বীকার করলো মিয়ানমার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT