চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে মোহনবাগানকে চাইলেন চট্টগ্রাম কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ন ২৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: গ্রুপপর্বে কেবল একটি হার চট্টগ্রাম আবাহনীর। সেটি কলকাতার জায়ান্ট মোহনবাগানের কাছে। সেমিফাইনালে ভারতের আরেক ক্লাব শ্রী গোকুলম কেরালা এফসিকে হারিয়ে সেই মোহনবাগানকেই প্রতিপক্ষ হিসেবে চাইলেন স্বাগতিকদের কোচ মারুফুল হক। দেখাতে চান নিজেদের শক্তি!

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের ফাইনালে প্রথম দল হিসেবে পা রেখেছে টুর্নামেন্টের স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। সোমবার রোমাঞ্চকর সেমিতে দুবার পিছিয়ে পড়েও গোকুলমকে ৩-২ গোলে হারিয়েছে তারা। বৃহস্পতিবার জামালদের প্রতিপক্ষ হচ্ছে কারা সেটা জানা যাবে মঙ্গলবারই। দ্বিতীয় সেমিতে মোহনবাগান লড়বে মালয়েশিয়ান ক্লাব তেরেঙ্গানু এফসির বিপক্ষে। জয়ী দল যাবে শিরোপার মঞ্চে।

গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে গত শুক্রবার মোহনবাগানের বিপক্ষে ম্যাচ ছিল চট্টগ্রামের। সেই ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়াসহ মূল একাদশের মোট ছয় খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন মারুফুল। নামানো দল নিয়েই ৫৫ মিনিট পর্যন্ত সমানে সমান খেললেও ম্যাচ অফিসিয়ালদের এক ভুল বার্তায় ওলট-পালট হয়ে যায় চট্টগ্রামের খেলা। ৬০ মিনিটে এক গোল হজম করে হেরে বসে ম্যাচ।

সেই ম্যাচে মূল খেলোয়াড়দের বসিয়ে রেখে হেরে যাওয়ায় নানা কথা শুনেছেন মারুফুল। তাই স্বাগতিক কোচ দেখিয়ে দিতে চান তার মূল দলের সঙ্গে কেমন খেলে ওপারের জায়ান্ট ক্লাবটি, ‘অনেকেই অনেক কথা বলেছে। কেনো আমি পূর্ণশক্তির দল নিয়ে খেললাম না। অনেকেই বলেছেন আমরা মোহনবাগানকে ম্যাচটা ছেড়ে দিয়েছি। আমি আবারও প্রতিদ্বন্দ্বিতা করে দেখতে চাই পূর্ণ শক্তির দল নিয়ে খেললে কেমন খেলে মোহনবাগান।’

সমালোচকদেরও জবাব দিয়েছেন মারুফ, ‘সেদিন জামালরা বিশ্রাম পেয়েছিল। ওরা যদি বিশ্রাম না পেত তাহলে কী আমরা আজকের (সেমিতে) ম্যাচে এত সতেজ অবস্থায় পেতাম?’

ম্যাচে দুই দুইবার পিছিয়ে পড়েও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী। প্রতি গোলের পরই স্তব্ধ হয়ে গিয়েছিল দর্শকে ভরা গ্যালারি। পিছিয়ে পড়লেও এমন দৃশ্য দেখে মোটেও হতাশ না হওয়ার কথার জানালেন চট্টগ্রাম কোচ। দারুণ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন খেলোয়াড়দের প্রতি নিজের আস্থার কথা।

Reneta

‘যারা জেতার জন্য খেলে তারা কখনও হার মানে না। যারা আগেই হেরে যায় তারা কখনোই জয় পায় না। আমি তাদের সবসময়ই একথা বলে এসেছি। আমার মনে হয় এই কথাটা ওদের মাথায় ঢুকে গেছে।’

ম্যাচে জোড়া গোল করে দলকে বাঁচিয়েছেন আইভরি কোস্টের মিডফিল্ডার দিদিয়ের চার্লস। আর শেষ সময়ে বদলি হিসেবে নেমে খেলার মোড় ঘোরাতে সাহায্য করেছেন উইঙ্গার কাউসার আলী রাব্বি। দুজনেরই প্রশংসা করেছেন মারুফুল। ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়া খানিকটা চোট পেলেও তা গুরুতর নয় বলেও জানিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম আবাহনীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT