বিআরবি-বিপিএলের সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ আজ রোববার। দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স এবং মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে একতরফা ভাবেই পরাজিত হয় রংপুর রাইডার্স।
বল হাতে উইকেটশুন্য সাকিব আল হাসান ব্যাট হাতেও ছিলেন ব্যার্থ। প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন শুন্য রানে।
৭২ রানের পরাজয় মেনে নিয়েও সাকিব আল হাসান বলেছেন ঘুরে দাঁড়াবে তার দল। ১৫ ডিসেম্বরের ফাইনালের জন্য চেষ্টা করবে বিশ্বের অন্যমত সেরা এই অলরাউন্ডারের দল।
রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান বলেন,‘অনেকগুলো জায়গায় কাজ করার আছে। আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো খেলছি। আশা করি আগামীকালের ম্যাচটাও জিততে পারবো সে ধারাবাহিকতায়।
যোগ্যতর দল হিসেবেই সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটসকে বিদায় করে সাকিবের রংপুরের বিপক্ষে আজ লড়াইয়ে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস।
এলিমিনেটর লড়াইয়ে ঢাকাকে ১৩৬ রানে বেধেও শুধু হিসেবি বোলিং দিয়ে ম্যাচ বের করেছেন রিয়াদ। ফাইনালে নাম লেখানোর জোড় দাবি তার দলেরও।
বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন,‘আমরা এবারের আসরে সব ম্যাচেই ভালো খেলে আসছি। আজকের ম্যাচেও সেইটা করে দেখাতে হবে’।
১৫ ডিসেম্বরের ফাইনালে কে হচ্ছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ, সাকিবের রংপুর না রিয়াদের বরিশাল, উত্তর জানতে আরও কয়েক ঘন্টার অপেক্ষা।






