ফরাসিরা বিশ্বকাপের মুকুট প্রথমবার ছুঁয়েছিল ১৯৯৮ সালে। বিধ্বংসী ফর্মে দলকে উচ্ছ্বাসে ভাসাতে বড় ভূমিকা ছিল জিনেদিন জিদানের। ফাইনালে করেছিলেন দু’টি গোল। পরে ২০০৬ সালে ফাইনালে উঠলেও জয় অধরা থেকে গিয়েছিল।
রোববার দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে ফ্রান্স। চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করতে মাঠে জিদানের মতো কাউকেই চাইছেন ফরাসি মিডফিল্ডার পগবা।
এই জিদান ১৯৯৮–এর জিদান নন, পগবা চাইছেন জিদানের মতো হয়ে উঠুক ফরাসি সতীর্থ স্ট্রাইকার অ্যান্টনিও গ্রিজম্যান।
‘ফাইনালে জয় ছাড়া আর কোনো বিকল্প নিয়ে ভাবছি না। আর আক্রমণাত্মক ফুটবল খেলে গোল করাই হবে আমাদের লক্ষ্য। আমি চাই ১৯৯৮ সালের ফাইনালে জিদান যে খেলাটা খেলেছিলেন, এবার গ্রিজম্যান সেরকম খেলুক। ও একদিনের জন্য জিদান হয়ে উঠুক।’
গ্রিজম্যান এমন একজন ফুটবলার যে গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে এবং গেমমেকারের ভূমিকা নিতে পারে।








