চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের পথে ব্যাট করছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৩৯ রানের টার্গেটে এখন ব্যাট করছে ভারত। মাত্র ১৫ রানে দুই উইকেট হারানো কাপুগেদারা-মেলিন্ডা জুটিতে লড়াইয়ের পুঁজি পায় শ্রীলঙ্কা। এ জুটি থেকে আসে ৪৩ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে ভারত।

কোহলির সঙ্গে ৫৪ রানে পার্টনারশিপ গড়ে ফেরেন রায়না। সানাকার বলে কলাসেকারার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৫ রান। তার বিদায়ে এখন ক্রিজে আছেন বিরাট কোহলি এবং যুবরাজ সিং।

৪ রান বাদে ফেরেন আরেক ওপেনার রোহিত শর্মা। ফেরার আগে ১৪ বল খেলে তিনি সংগ্রহ করেন ১৫ রান। তিনিও কুলাসেকারার শিকার। 

ধাওয়ানকে ফিরিয়ে লঙ্কানদের প্রথম সাফল্য এনে দেন কুলাসেকারা। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান।

শুরুতেই টসে হেরে ব্যাট করতে নেমে চাপে পড়ে শ্রীলঙ্কা। নেহরা-বুমরাহর বোলিং তোপে লঙ্কান ওপেনিং জুটির প্রথম ১৪ বল থেকে আসে মাত্র  ৬ রান।

তৃতীয় ওভারে চান্ডিমালকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন নেহরা। উইকেটের পেছনে থাকা ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

চান্ডিমালের ফেরার ৯ রান বাদেই ফেরেন সেহান জয়সুরিয়া। বুমারাহর বলে তিনিও ধোনির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। স্কোর বোর্ডে রান তখন ১৫।

৭ম ওভারে দিলশানকে ফিরিয়ে লঙ্কান ব্যাটিং লাইন আপকে চেপে ধরেন  হার্দিক পান্ডে।  রবিচন্দ্রন অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৮ রান।

দলীয় ৫৭ রানের চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা। ১১তম ওভারে চতুর্থ বলে ম্যাথুসকে সরাসরি বোল্ড করেন পান্ডে।

কাপুগেদারা-মেলিন্ডা জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তাদের জুটিতে আসে ৪৩ রান। এরপরই ফেরেন মেলিন্ডা। আশ্বিনের বলে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২২ রান।  

স্কোর বোর্ডে ৪ চার রান যুক্ত হতেই প্যাভিলিয়নের পথ ধরেন সানাকা। স্কোর বোর্ডে রান তখন ১০৪।
১ রান বাদে কাপুগেদারাও ফিরে গেলে লঙ্কানদের রানের চাকা থমকে যায়।  বুমারাহর বলে পন্ডের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে মূল্যবান ৩০ রান।

শেষ দিকে পেরেরার ৬ বলে ঝড়ো ১৭ রানে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। 

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের সঙ্গে জিতে ফাইনালের স্বপ্নে বাংলাদেশ

পরবর্তী

ফাইনালের পথে ব্যাট করছে ভারত

পরবর্তী

দুই শিশুর দাফন, বাবা-মাকে জিজ্ঞাসাবাদ

দুই শিশুর দাফন, বাবা-মাকে জিজ্ঞাসাবাদ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT