চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকে থাকতে শ্রীলঙ্কার চাই ১৯৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

খুব বেশি কঠিন হল না লক্ষ্যটা! ফাইনালের আশা টিকিয়ে রাখতে ১৯৯ রান করলেই চলবে শ্রীলঙ্কার। উল্টোটা হলে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে জিম্বাবুয়ে।

রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৪৪ ওভারে গুটিয়ে যাওয়ার সময় ১৯৮ রানে থেমেছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম দেখায় জয় তুলে নিয়েছে দলটি।

ত্রিদেশীয় সিরিজের প্রথম সাক্ষাতে অদম্য ছিলেন দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মায়ার। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সূচনা এনে দিয়েছিলেন দলকে। এদিনও দারুণ শুরুই করেছিলেন। টস জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরুর পর প্রথম দশ ওভার ব্যাট করেন তারা।

Banglabid

দারুণ শুরুটা ধরে রাখতে পারেননি দুজন। দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়েও। থিসারা পেরেরার করা ইনিংসের দশম ওভারের শেষ বলে আউট হন মাসাকাদজা। ব্যক্তিগত ২০ রানে থারাঙ্গার হাতে ক্যাচ দেন এ ওপেনার।

পাঁচ রান পর ক্রেইগ আরভিন (২) ফিরে যান। এবারও শিকারি সেই পেরেরা, ক্যাচ নেন থারাঙ্গাই। সাজঘরে ফিরতে দেরি হয়নি মায়ারেরও। ২১ রান করে ফিরেছেন পেরেরা বলে ডিকেভেল্লার গ্লাভসে ধরা পড়ে।

ওই তিন উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেন পেরেরা। সেটা হাঁসফাঁস অবস্থায় টেনে নেন সান্দাকান। ইনফর্ম সিকান্দার রাজাকে (৯) মেন্ডিসের ক্যাচ বানিয়ে।

Reneta

জিম্বাবুয়ে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রেন্ডন টেলর ও ম্যালকম ওয়ালারের ব্যাটে। দুজনে ৬৬ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ওয়ালারের (২৪) বিদায়ে ভাঙে জুটি। পরে পিটার মুরও (০) সাজঘরে হাঁটা দেন দ্রুত।

টেলর সেখান থেকে লড়াইয়ের সঙ্গী পান অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে। নিজে ফিরেছেন ৫৮ রানে, দলকে দুইশর কোটা দেখিয়ে। ৬ চারে ৮০ বলের ইনিংস টেলরের। আসা-যাওয়ার মিছিলে পরে অবশ্য দুইশ ছুঁতে পারেনি জিম্বাবুয়ে। ক্রেমারের ৩৪ রান যা একটু লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে।

থিসারা পেরেরা ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার। লেজ মুড়ে দেয়া ফার্নান্দো ২৮ রানে ৩ উইকেট ঝুলিতে পুরেছেন। সান্দাকানের দখলে গেছে ২ উইকেট।

ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে এই ম্যাচটা জিততেই হবে শ্রীলঙ্কাকে। ২০০৫ সালের ২৫ এপ্রিল জিম্বাবুয়েকে ওয়ানডেতে ৩৫ রানে অলআউট করেছিল তারা। যেটি ওডিআইতে সর্বনিম্ন স্কোরের রেকর্ড। তার আগে ৮ ডিসেম্বর ২০০১ সালে এই জিম্বাবুয়েকেই ৩৮ রানে গুটিয়ে দিয়েছিল লঙ্কানরা। তবে মজার বিষয়, ২১ জানুয়ারি ২০১৮তে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই আন্ডারডগ হয়ে মাঠে লঙ্কানরা।

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দেখায় সুবিধা করতে পারেনি লঙ্কানরা। হেরেছিল ১২ রানে। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি হাথুরুসিংহের দল। টাইগাররা ৩২০ রানের সংগ্রহ গড়ে ১৬৩ রানে নিজেদের রেকর্ড জয় তুলে নেয়।

লঙ্কানদের টানা দুই হারে কোন পয়েন্ট অর্জন সম্ভব হয়নি। সেখানে জিম্বাবুয়ে তাদের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিতে ৪ পয়েন্ট জমিয়ে রেখেছে। রোববার জিততে পারলে ২৭ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলবে নিশ্চিত। না পারলে অনেক হিসাব-কেতাবে যেতে হবে। বাংলাদেশের বিপক্ষে দুদলেরই একটি করে ম্যাচ বাকি।

তবে স্বাগতিকদের হিসাবটা সোজা। মাশরাফীর দল ইতোমধ্যেই ফাইনালের টিকিট কেটে ফেলেছে দুই ম্যাচ হাতে রেখেই। প্রথম দুই জয়ে বোনাসসহ লাল-সবুজদের সংগ্রহ ১০ পয়েন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোনাজাতে লাখো মানুষের হাত

পরবর্তী

রণবীর পুরাই ফিল্মি!

পরবর্তী

রণবীর পুরাই ফিল্মি!

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচে ‘বাংলাদেশের মুকুলের অভিষেক’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT