স্পোর্টস

ফাইনালেও মাঠে থাকবেন প্রধানমন্ত্রী

ফাইনালেও মাঠে থাকবেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের রোববারের ফাইনালেও মাঠে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শেষে তিনি পুরস্কার বিতরণ করবেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন শেখ হাসিনা।

ওই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের জয়ে আবেগ-আপ্লুত প্রধানমন্ত্রীকে কাঁদতে দেখা যায়।

বাংলাদেশের খেলা হলে প্রায় প্রতি ম্যাচেই মাঠে থাকার চেষ্টা করেন ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:এশিয়া কাপপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…