চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফল বিপর্যয়ে নামকরা কলেজের সেরা শিক্ষার্থীরা

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৬:৪৪ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

এসএসসি পরীক্ষায় দেশ সেরা ফল করে কাঙ্খিত কলেজে ভর্তি হওয়ার পর খারাপ ফল নিয়ে বেরিয়ে যাওয়া কলেজগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে সরকারি বিজ্ঞান কলেজ। এরপরেই রয়েছে নটরডেম ও রাজউক উত্তরা মডেল কলেজ। ২০১৩’র এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের এইসএসসি পরীক্ষার ফল পর্যালোচনা করে এই তালিকা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে, ২০১৩ সালে এসএসসিতে জিপিএ-৫ নিয়ে ১২শ’ শিক্ষার্থী ভর্তি হয় সরকারি বিজ্ঞান কলেজে। অথচ ২০১৫ সালে ওই শিক্ষার্থীদের মধ্যে এইচএসসিতে জিপিএ-৫ পায় ২৭৩ জন শিক্ষার্থী। এই কলেজে ভর্তির তুলনায় জিপিএ-৫ কম পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯৮৭ জন।

একই ভাবে এসএসসিতে ২ হাজার ১শ’ ৩৫ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ভর্তি হয় নটরডেম কলেজে। ২০১৫ সালে এইচএসসিতে ওইসব শিক্ষার্থী মধ্যে জিপিএ-৫ অর্জনে ব্যর্থ হয় ৪৯৮ জন শিক্ষার্থী।

Banglabid

এসএসসিতে জিপিএ-৫ নিয়ে ভর্তি হওয়ার পরে এইচএসসিতে কাঙ্খিত ফলাফল করাতে ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চতুর্থ হচ্ছে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ। এরপর রয়েছে সিসিআইসি কলেজ, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ।

একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির তালিকাও দিয়েছে মন্ত্রণালয়। এই তালিকায় শীর্ষে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, বি. এন. কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আমিরজান কলেজ, বি.এ.এফ শাহীন কলেজ (কুর্মিটোলা), বনফুল আদিবাসী গ্রীন হার্ট কলেজ এবং কলেজ অফ ডেভেলপমেন্ট অলটারনেটিভ।

মন্ত্রণালয় বলছে, ২০১৩ সালে এসএসসিতে ৫শ’ ৭৩ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নিয়ে ১ হাজার ৩শ’ ৮৭ জন শিক্ষার্থী ভর্তি হয় আদমজী ক্যান্টনমেন্ট করেজে। ২০১৫ সালে এইএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে ১ হাজার ৫৭ জন শিক্ষার্থী। এসএসসিতে জিপিএ-৫ পেতে ব্যর্থ হলেও এইএসসিতে নতুন করে ৪শ’ ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে এই প্রতিষ্ঠান থেকে। এমনি ভাবে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ৪শ’ ৭০, ক্যামব্রিয়ান কলেজ থেকে ৩৯২, সামসুল হক খান স্কুল এন্ড কলেজ থেকে ১৯১ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করে।

Reneta

সারা দেশে সরকারি বেসরকারি মিলিয়ে উচ্চ মাধ্যমিক কলেজ রয়েছে ৩ হাজার ২শ’টি। এর মধ্যে ঢাকা মহানগরীতে প্রতিষ্ঠানের সংখ্যা ৩শ’২টি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য অভিভাবক আর শিক্ষার্থীদের ঘুম হারাম হওয়ার উপক্রম শিক্ষা মন্ত্রণালয়ের এই রিপোর্টে দেখা যাচ্ছে ওইসব প্রতিষ্ঠানেই এসএসসিতে সর্বোচ্চ রেজাল্ট নিয়ে ভর্তি হওয়ার পর এইচএসসিতে খারাপ ফল নিয়ে বেরিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের আগেই ঈদ মেলা

পরবর্তী

ব্যবসার জন্য ভারতের চেয়েও কম ঝুঁকিপূর্ণ বাংলাদেশ

পরবর্তী

ব্যবসার জন্য ভারতের চেয়েও কম ঝুঁকিপূর্ণ বাংলাদেশ

বিপিএলে শেখ রাসেলের টানা চতুর্থ হার

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT