ফলো অন এড়াতে তৃতীয় দিনের মত মিরপুর শেরে ই বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
আগের দিনে অপরাজিত থেকে মাঠ ছাড়া সাকিব আল হাসান সঙ্গী হয়েছেন সৌম্য সরকার।
এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫৫৭ রানের বিশাল স্কোর দাঁড় করায় স্বাগতিকদের সামনে।
আজাহার আলি ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিনত করেন। আজাহারের ডাবল সেঞ্চুরির ইনিংসে সেঞ্চুরি তুলে নেন ইউনিস খান ও আসাদ শফিকও।বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। দুইটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ ও শুভাগত হোম।
পাকিস্তানের বিশাল স্কোরের বিপরীতে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলেই ফিরে যান খুলনা টেস্টে ডাবল সেঞ্চুরি করা তামিম ইকবাল।
তামিমের বিদায়ের পর একে একে মুমিনুল, ইমরুল,মাহামুদুল্লাহ ও ইনিংসের শেষ বলে টাইগার দলপতি মুশফিকুর রহিম ফিরে গেলে ফলো অনের শংকায় পড়ে বাংলাদেশ।







