চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমোদন পেল ফরিদপুর-কুয়াকাটা চার লেন প্রকল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ন ১১, অক্টোবর ২০১৮
অর্থনীতি
A A

কুষ্টিয়ার লালনশাহ সেতু হয়ে উত্তরাঞ্চলের রাজশাহী-রংপুর বিভাগের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চার লেনের সড়ক নির্মাণসহ ১৭ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক সভা।

বৃহস্পতিবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসিতে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চারলেনে উন্নীতকরণের জন্য ভূমি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। চার লেন নির্মাণের জন্য ৩০২ একর ভূমি অধিগ্রহণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ৮৬৮ কোটি টাকা।

এর ফলে উত্তরবঙ্গ থেকে বরিশালগামী বা কুয়াকাটাগামী যে কোনো যানবাহনের মাধ্যমে লালনশাহ সেতু হয়ে কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা হয়ে বরিশাল যাওয়া যাবে। পদ্মাসেতুর জন্য প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, বর্তমানে রাজশাহী মহানগরের পানি সরবরাহের কাভারেজ ৭১ শতাংশ এবং রাজশাহী ওয়াসা মোট পানি উৎপাদনে ৯৬ শতাংশ ভূ-গর্ভস্থ পানি ব্যবহার করে। ভূ-গর্ভস্থ উৎস থেকে অস্বাভাবিক হারে পানি উত্তোলনের ফলে ভূ-গর্ভস্থ পানির স্থিতিতল প্রতি বছর শূন্য দশমিক ৫ থেকে ১ মিটার নিচে নেমে যাচ্ছে। এতে ভূ-গর্ভস্থ পানির ওপর বিরূপ প্রভাব তৈরি হচ্ছে। তাই রাজশাহী মহানগরীর পানির কভারেজ ৭১ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করতে চীন সরকারের আর্থিক সহায়তায় জি-টু-জি ভিত্তিতে ভূ-উপরিস্থ পানি শোধনাগার নির্মাণের জন্য চার হাজার ৬২ কোটি ২২ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে মোট ১৯টি প্রকল্প উত্থাপন করা হলেও অনুমোদন দেয়া হয় ১৭টির। এসব প্রকল্পে ব্যয় হবে আনুমানিক ১৪ হাজার ২০০ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে ১১ হাজার ১৯৩ কোটি ৬৯ লাখ টাকা সরকারি তহবিল থেকে আসবে। এ ছাড়া দুই হাজার ৮১১ কোটি ৬২ লাখ টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ১৯৫ কোটি ৬২ লাখ টাকা বৈদেশিক সাহায্য হিসেবে পাওয়া যাবে।

Reneta

এর আগে, চলতি সপ্তাহেই মঙ্গলবার (৯ অক্টোবর) একনেকের বৈঠকে আরও ২০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।

মঙ্গলবারের একনেক বৈঠকের একদিন পরই বৃহস্পতিবার আরেকটি একনেক বৈঠক আয়োজনের কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, এর কারণ দু’টি। প্রথমত, প্রবৃদ্ধি ধরে রাখতে হলে ১৮ শতাংশ বেসরকারি বিনিয়োগ প্রয়োজন। কিন্তু বেসরকারি বিনিয়োগ কম হচ্ছে। তাই প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারি বিনিয়োগ বাড়াতে হচ্ছে।

দ্বিতীয়ত, চলতি অর্থবছরে এ পর্যন্ত ১৪টি মঙ্গলবার পাওয়া গেছে। কিন্তু আজকেরটি নিয়ে ১০টি একনেক হচ্ছে। সরকারি ছুটি ও প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় বাকি চারটি একনেক বৈঠক করা সম্ভব হয়নি। তাই আজকের এই বৈঠককে বাড়তি একনেক বৈঠক বলা যায় না।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে সড়ক নেটওয়ার্ক উন্নয়ন এবং বাস ট্রাক টার্মিনাল নির্মাণ, ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নিবাস নির্মাণ, বৈরাগীপুল (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য নন্দিগ্রাম (ওমরপুর)–তালোর-দুপচাঁচিয়া-জিয়ানগর–আক্কেলপুর গোপীনাথপুর জেলা মহাসড়ক এবং নন্দীগ্রাম (কাথম) কালিগঞ্জ-রাণীনগর জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রকল্প।

এছাড়া, যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন, বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স (বর্তমান বাপার্ড), কোটালীপাড়া, গোপালগঞ্জের সম্প্রসারণ, সংস্কার ও আধুনিকায়ন, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প, বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প, রংপুর জেলার মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ ও রংপুর সদর উপজেলায় যমুনেশ্বরী, ঘাঘট ও করতোয়া নদীর তীর সংরক্ষণ ও নদী পুনঃখনন, উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, দ্য প্রজেক্ট ফর দ্য ইমপ্রুভমেন্ট অব রিসোর্স ক্যাপাসিটিজ ইন দ্যা কোস্টাল অ্যান্ড ইনল্যান্ড ওয়াটারস প্রকল্প এবং সার সংরক্ষণ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রাম জোন প্রকল্প ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: একনেকএকনেক সভাএনইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT