চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুরে লকডাউনকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০২১
- সেমি লিড, জনপদ, ফরিদপুর
A A

শাহাদাত হোসেন তিতু: ফরিদপুরের সালথায় লকডাউন চলাকালে ফুকরা বাজারে এসিল্যান্ডের এক সহকারীর লাঠিপেটা করার অভিযোগকে কেন্দ্র করে সালথা থানা ও উপজেলা পরিষদের সরকারী প্রায় সব অফিস ও বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

সেসময় পুলিশ ‘আত্মরক্ষার্থে’ গুলি চালালে রামকান্তপুর এলাকার জুবায়ের নামে এক যুবক নিহত হয়। গুলিবিদ্ধ হয় আরো তিন থেকে চারজন।

আহতদেরকে ঢাকা ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আমির, মিরান ও মামুন। সোমবার রাতে এই ঘটনা ঘটে।

হামলাকারীরা ইউএনও ও এসিল্যান্ডের গাড়িসহ কয়েকটি মটরসাইকেল পুড়িয়ে দেয়। একই সাথে হামলাকারীরা উপজেলার ভিতর থেকে বস্তায় করে বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লকডাউনের নির্দেশ অমান্য করায় সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মোসলেম মোল্লার ছেলে মো. জাকির হোসেন মোল্লাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামনি তিরস্কার করেন। কথা না শোনায় তার সাথে থাকা এক সহকারী লাঠিপেটা করে জাকির হোসেনকে। তাতে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেখানে পুলিশ উপস্থিত হয়।

উত্তেজিত জনতা পুলিশের উপরেও হামলা চালায়। এতে এসআই মিজানুর রহমানের মাথা ফেটে যায়। পরে কয়েক হাজার বিক্ষুব্ধ লোকজন থানা ও উপজেলায় হামলা করে। হামলায় ইউএনও এর বাসভবন, হলরুম সহ থানায় হামলা ও আগুন ধরিয়ে দেয়া হয়।

Reneta

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা পালন করতে গিয়ে জনতার সঙ্গে কর্মকর্তাদের ভুল বোঝাবুঝি হয়। তর্কে-বিতর্কে জড়িয়ে পড়ে স্থানীয়রা এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে উপজেলা পরিষদ, থানা ও উপজেলা চেয়ারম্যানের বাসভবনসহ বিভিন্ন অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পাশের থানা ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব গিয়ে পর্যাপ্ত ফাকাঁ গুলি, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেসময় পুলিশ ও র‌্যাবের আট সদস্য আহত হয় বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: এসিল্যান্ডকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসফরিদপুরলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ছবি: সংগৃহীত।

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সাথে ফুটবল ও ইফতার, কক্সবাজারে ওজিল

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্নীতি ও বদলি বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ন্যাশনাল ফাইন্যান্স ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

পাঠাও শপ-এর সাথে এবার কেনাকাটা হবে আরও সহজে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT