ঢাকা-বরিশাল মহাসড়কের দু’টি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের জামতলা বাজারে ঘটা এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ৬০ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিকেল তিনটার দিকে টেকেরহাট থেকে ফরিদপুরগামী রাব্বী ট্রাভেলস এর বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মৃধা পরিবহনের বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে ২ জনের এবং হাসপাতালে নেয়ার পর আরো ৪ জনের মৃত্যু হয়।






