ঘূর্ণিঝড় ফণী’র কারণে ৪ মে’র এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৪ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ মে শনিবার সকালে উচ্চতর গণিত প্রথম পত্র ও ইসলাম শিক্ষা পরীক্ষা ছিল। আর বিকেলে ছিল গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জীববিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) পরীক্ষা হওয়ার কথা ছিল।
এখন ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা ১৪ মে অনুষ্ঠিত হবে বলে শিক্ষা বোর্ড জানিয়েছে।
গত ১ এপ্রিল সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ মে। এরপর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। পরবর্তী কর্মসূচি না দেয়া পর্যন্ত পরীক্ষা এভাবেই অনুষ্ঠিত হবে।







