চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফণী’র প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

পটুয়াখালি
শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও শুক্রবার দুপুর ১২টার পর থেকে পটুয়াখালির কুয়াকাটা সৈকত ও আশপাশের এলাকায় ঝড় শুরু হয়। জেলার ১৩শ’ ৫০ কিলোমিটার বাঁধের মধ্যে কমপক্ষে ২৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। যতো সময় যাচ্ছে বাড়ছে ঝড়ের তীব্রতা।

সাতক্ষীরা
শুক্রবার দুপুর ১২টা পর থেকে সাতক্ষীরায় গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। এখন বৃষ্টি না থাকলে বইছে ঝড়ো হাওয়া। জেলার তিনটি ঝুঁকিপূর্ণ উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।

খুলনা, চাঁদপুর
দুপুর দেড়টার দিকে প্রবল ঝড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে খুলনায়, এবং ক্রমশ তা বাড়ছে। নদীর পানি ফুঁসে উঠেছে। চাঁদপুরে কয়েক হাজার লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। বন্ধ রয়েছে নৌযান চলাচল।

ঝিনাইদহ
ঝিনাইদহে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। জেলার সদর, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কোটচাঁদপুরে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সকাল ১০ টা থেকে থেমে বৃষ্টি হচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশ আর ঝড়ো হাওয়া বইছে। দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজের জন্য প্রস্তুত রয়েছেন এক হাজার কর্মী।

Reneta

রাজশাহী
রাজশাহীতে বিকেল থেকে থেমে থেমে বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। আতংকে রয়েছে জনগণ।

পিরোজপুর
ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে পিরোজপুরে বৃষ্টির সাথে বইছে ঝড়ো হাওয়া। ঝড়ো হাওয়ায় মঠবাড়িয়ায় বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে এবং ভাঙ্গা বেড়িবাধ থেকে বিভিন্ন এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। নদীগুলোতে বিগত কয়েক দিনের চেয়ে পানির উচ্চতা বেড়েছে ২-৩ ফুট ।

এছাড়া রাজধানীতে ঝড়ো হাওয়া না থাকলেও সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড় ফণীফণী
শেয়ারTweetPin

সর্বশেষ

কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করবে স্পেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাব

মে ৩, ২০২৬

হজ ক্যাম্পে চুরি যাওয়া অর্থ উদ্ধার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী হজযাত্রী

মে ৩, ২০২৬

বাংলাদেশি দর্শকদের জন্য কিউই অধিনায়কের ‘দুঃখ’ প্রকাশ

মে ৩, ২০২৬
ছবি: এআই

অতিরিক্ত পানি পান বাড়াচ্ছে ঝুঁকি, কী ঘটে ওয়াটার ইনটক্সিকেশনে?

মে ৩, ২০২৬

লালবাগ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতির মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT