চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফণীর প্রভাবে ঢাকাসহ উপকূলীয় এলাকায় ঝড়বৃষ্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০৩, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

খুলনা ও আশেপাশের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় ফণীর অগ্রবর্তী অংশের প্রভাব শুরু হয়েছে। ফণীর প্রভাবে ঝড়বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকাতেও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি অতিক্রমকালে উপকূলীয় জেলা ও দ্বীপ চরসমূহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর আগে শুক্রবার সকাল ৯টা নাগাদ পূর্বাভাসের আগেই ঘণ্টায় ১৮০-২০০ কিলোমিটার গতিবেগে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে ‘অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়’ ফণী। এর প্রভাবে উড়িষ্যা বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে। সেখানে ভূমিধস ও গাছ উপড়ে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে: উড়িষ্যার চেয়ে অর্ধেক গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে অতিক্রম করবে।

আবহাওয়াবিদ আফতাব উদ্দীন চ্যানেল আই অনলাইনকে বলেন: শুক্রবার মধ্যরাত নাগাদ ফণী বাংলাদেশে ৮০-১০০ কিলোমিটার বেগে প্রবেশ করবে। শুক্র ও শনিবার দু’দিন ধরে দেশজুড়ে থাকবে ফণীর প্রভাব।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, কুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাহ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাাবিত হতে পারে। এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৮০-১০০ কি: মি: বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Reneta

আবহাওয়া অফিস আরো জানায়: উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পযন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে: ঘূর্ণিঝড় ফণীর আঘাত মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়ফণী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬

প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT