চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেলেন সুচন্দা ও রাফি হোসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক স্মরণে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৯’ প্রদান করা হয়েছে। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক কোহিনূর আক্তার সুচন্দা ও চলচ্চিত্র সাংবাদিক রাফি হোসেন-এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এছাড়া বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্রেরও মোড়ক উন্মোচন করা হয়।

পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ‘সিনেমা’র প্রকাশক ও সম্পাদক এবং দেশের প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হক। দেশে যখন চলচ্চিত্র নির্মাণ তেমন একটা শুরু হয়নি ঠিক তখন থেকেই চলচ্চিত্র নির্মাণে এবং চলচ্চিত্র সাংবাদিকতায় উজ্জল ভূমিকা রেখেছেন তিনি।

তার সেই অবদানকে স্মরণীয় করে রাখতে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’ ২০০৪ সাল থেকে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করে আসছে।

রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে শুক্রবার বসে পুরস্কার প্রদানের ষোড়শ আসর। সেখানে ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

এসময় আলোচকরা জানান, বাংলাদেশের চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতায় ফজলুল হকের যে অবদান তা অমর হয়ে থাকবে।

Reneta

আয়োজনে ফজলুল হক স্মরণে শহিদুল আলম সাচ্চু নির্মিত প্রামাণ্যচিত্র ‘সম্মুখযাত্রী ফজলুল হক’ প্রদর্শন করা হয়।

কালজয়ী ব্যক্তিত্ব ফজলুল হকের সহধর্মিণী বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিনও ছিল ২৭ ডিসেম্বর। বিশেষ এই দিনটিতে মোড়ক উন্মোচন করা হয় অনন্যা থেকে প্রকাশিত রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্রের।

আয়োজনে গুণী এই কথাসাহিত্যিককে শুভেচ্ছা জানান পরিবারের সদস্যসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফজলুল হক স্মৃতি পুরস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ২২, ২০২৬

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ২২, ২০২৬
জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT