চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন কাজী হায়াৎ ও মাজহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ২৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A

চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক, প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক হলেন ফজলুল হক। তার মৃত্যুবার্ষিকীতে (২৬ অক্টোবর) প্রতিবছর দেওয়া হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’।

এবার এটি পেলেন কিংবদন্তী নির্মাতা কাজী হায়াৎ ও মাজহারুল ইসলাম। তারা যথাক্রমে চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতার জন্য এই স্বীকৃতি পেয়েছেন।

ফজলুল হক স্মৃতি কমিটির উদ্যোগে মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে চ্যানেল আইয়ে আয়োজন করা হয় এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য নির্দেশক নাসিরউদ্দিন ইউসুফ, সৈয়দ সালাহউদ্দীন জাকী, অভিনেতা আল মনসুর সহ ফজলুল হকের স্নেহধন্য অনেকে।

তারমধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলুল হকের মেয়ে বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু। এছাড়াও ছিলেন বাচসাস এর সাবেক সভাপতি আবদুর রহমান ও নুরুল আলম বাবু সহ অনেকে।

পুরস্কারপ্রাপ্তির পর কাজী হায়াৎ ও মাজহারুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেন ফজলুল হক স্মৃতি কমিটির প্রতি। উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা কাজী হায়াৎ বলেন, “ফজলুল হক সাহেব বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পথিকৃৎ। যদিও তার সাথে আমার ব্যক্তিগত ভাবে পরিচয় ছিলো না, তবে সাগরের (ফরিদুর রেজা সাগর) সঙ্গে আমার বেশ ঘনিষ্ট সম্পর্ক। পুরস্কার প্রাপ্তি ও স্বীকৃতি বরাবরই খুব আনন্দের। ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রাপ্তির ব্যাপারটা আমার জন্য আরও অনেক বেশি সম্মানের কারণ এটি ইতোমধ্যেই অনেক সুনাম ও মর্যাদা অর্জন করেছেন।”

মাজহারুল ইসলাম বলেন, “আজ এই আয়োজনে আমার প্রচণ্ডভাবে মনে পড়ছে রাবেয়া আপার (কথাসাহিত্যিক রাবেয়া খাতুন) কথা। কারণ তিনি প্রতি বছর এই আয়োজনে আমাকে নিজে ফোন করে আসতে বলতেন। কিন্তু আজ তিনি আর আমাদের মাঝে নেই। আজকে আমার এই অর্জনে তাকে ভীষণভাবে মনে পড়ছে।

Reneta

ফজলুল হক স্মৃতি পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ২৫ হাজার টাকা, সম্মাননা পত্র ও ক্রেস্ট। প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করেন বিশিষ্ট কথাশিল্পী রাবেয়া খাতুন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন চলচ্চিত্রের এই গুণী মানুষটিকে শ্রদ্ধা জানাতে তাদের একটি মূল মিলনায়তনের নামকরণ করেছে ‘ফজলুল হক স্মৃতি মিলনায়তন’। চলচ্চিত্র ও গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের জন্য সৈয়দ সালাউদ্দিন জাকীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে ‘ফজলুল হক ইন্সটিটিউট অব মিডিয়া স্টাডিজ’ নামে একটি প্রতিষ্ঠান।

কথাশিল্পী রাবেয়া খাতুন তার সহধর্মিণী। জ্যেষ্ঠপুত্র ফরিদুর রেজা সাগর শিশু সাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব এবং ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। ছোট ছেলে ফরহাদুর রেজা প্রবাল বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় উপস্থাপক ও বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী স্থপতি। বড় মেয়ে কেকা ফেরদৌসী বিশিষ্ট রন্ধনবিদ ও ছোট মেয়ে ফারহানা মাহমুদ কাকলী গৃহিনী।

ইতিমধ্যে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেয়েছেন- সাইদুল আনাম টুটুল এবং ফজল শাহাবুদ্দিন (২০০৪), চাষী নজরুল ইসলাম ও আহমদ জামান চৌধুরী (২০০৫), হুমায়ূন আহমেদ ও রফিকুজ্জামান (২০০৬), সুভাষ দত্ত ও হীরেন দে (২০০৭), গোলাম রাব্বানী বিপ্লব ও আবদুর রহমান (২০০৮), আমজাদ হোসেন ও সৈয়দ শামসুল হক (২০০৯), মোরশেদুল ইসলাম ও চিন্ময় মুৎসুদ্দী (২০১০), ই আর খান ও অনুপম হায়াৎ (২০১১), নাসিরউদ্দিন ইউসুফ ও গোলাম সারোয়ার (২০১২), রাজ্জাক ও রেজানুর রহমান (২০১৩), সৈয়দ সালাহউদ্দিন জাকী ও আরেফিন বাদল (২০১৪), মাসুদ পারভেজ ও শহীদুল হক খান (২০১৫), আজিজুর রহমান ও মোস্তফা জব্বার (২০১৬), আবদুল লতিফ বাচ্চু ও নরেশ ভুঁইয়া (২০১৭), মোস্তফা সরয়ার ফারুকী ও শফিউজ্জামান খান লোদী (২০১৮), কোহিনূর আখতার সুচন্দা ও রাফি হোসেন (২০১৯) এবং আলমগীর ও দীপেন(২০২০)।

Jui  Banner Campaign
ট্যাগ: আল মনসুরকাজী হায়াৎফজলুল হক স্মৃতি পুরস্কারফরিদুর রেজা সাগরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ফাইল ছবি

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে দোয়া

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ইলিয়াস আলীর স্ত্রী লুনার বড় ব্যবধানে জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে, এগুলো সুস্থ ধারার রাজনীতি না’

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT