চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফজর উৎসবে সেরা ছবি ‘অ্যা রাশান ইয়ুথ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

ইরানের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর ৩৭ তম আসরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। রাজধানী তেহরানের ভাহদাত হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা, তারকা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উৎসবে সেরা ছবির পুরস্কার গোল্ডেন সিমোর্ঘ জিতে নিয়েছে রাশিয়ার নির্মাতা আলেকজান্দার জোলোতুখিন নির্মিত ‘অ্যা রাশান ইয়ুথ’ ছবিটি। ছবিটি একজন তরুণ রাশান সেনাকে নিয়ে তৈরি। ছবিতে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান গ্যাস অ্যাটাকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন সেই সেনা। কিন্তু শ্রবণ শক্তি প্রখর থাকায় তাকে সামনের কাতারেই রাখা হতো। কারণ তিনি ধাতব পাইপের সাহায্যে বিশেষ পদ্ধতিতে শত্রুদের প্লেনের শব্দ সবার আগে শুনতে পেতেন।

সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন সরৌস সেহাত। ‘ড্যান্স উইথ মি’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ডেনমার্কের জেসপার ক্রিস্টেনসেন (বিফোর দ্য ফ্রস্ট) এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বুলগেরিয়ার মার্টিনা অ্যাপোস্টোলোভা (ইরিনা)।

সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে উৎসবের পরিচালক রেজা মিরকারিমি ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানান। তিনি বলেন, ‘আমরা আমেরিকার একতরফা অন্যায় নিষেধাজ্ঞার প্রতি নিন্দা জানাচ্ছি।আমাদের অর্থনীতি এবং সংস্কৃতির ক্ষতি করার উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সব বাধা উপেক্ষা করেও এই পুরো বিশ্বের সমর্থনে এই উৎসবের আয়োজন করতে পেরেছি। ইরানের সিনেমা এগিয়ে যাবে।’

ইরানের রাজধানী তেহরানে আয়োজিত সাত দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের সংস্কৃতি বিনিময় করা হয় এবং ইরানের ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রতি বছর খ্যাতনামা চলচ্চিত্র পরিচালকদের পাশাপাশি নবীন চলচ্চিত্র পরিচালকরা তাদের নির্মিত চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শন করেন। ১৯৮২ সাল থেকে এই উৎসবটি চালু রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ফেটে যাওয়া হাড় নিয়ে তিন ম্যাচ খেলেছেন পারেদেস

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT