চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফখরের ব্যাটে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

১৮৩ রানের কঠিন চ্যালেঞ্জ তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারানো পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিতে নিয়েছে ১৯.২ ওভারে চার উইকেট হারিয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ফখর জামান ও শোয়েব মালিকের ব্যাটে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় তারা।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ১৮৩/৮, পাকিস্তান ১৮৭/৪ (১৯.৪ ওভার)

ফখর ৪৬ বলে খেলেন ৯১ রানের ইনিংস। ১২টি চার ও তিন ছক্কায় সাজানো ইনিংসটি যখন থামে জয় থেকে ৩০ রান দূরে পাকিস্তান। শোয়েব মালিক ৩৭ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানকে জয়ের বন্দরে নোঙর করান। ১১ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন আসিফ আলি।

বড় লক্ষ্য টপকাতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। অফস্পিনার গ্লেন ম্যাক্সওয়েলের করা প্রথম বলেই (ওয়াইড) সাহেবজাদা ফারহান স্পাম্পড হন। চতুর্থ বলে ক্যাচ তুলে দেন হুসাইন তালাত। দুই ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতে পারেননি।

পরে ওপেনার ফখরকে নিয়ে প্রতিরোধ গড়েন সরফরাজ আহমেদ। রানের গতি বাড়িয়ে দিয়ে অধিনায়ক আউট হন দলীয় ৪৭ রানে। রান আউট হওয়ার আগে করে যান ১৯ বলে ২৮ রান।

বাকি সময়টা কেবলই ফকর-মালিক জুটির। চতুর্থ উইকেটে তাদের গড়া ১০৭ রানের জুটি ঘুরিয়ে দেয় ম্যাচের কক্ষপথ। ১৬তম ওভারের শেষ বলে ফকর আউট হলে ভাঙে জুটিটি। ততক্ষণে অবশ্য পাকিস্তানের জয় কেবল সময়ের ব্যাপার হয়ে যায়।

Reneta

টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া পায় উড়ন্ত সূচনা। অ্যারন ফিঞ্চ ও ডি আরচি শর্টের ৯৫ রানের ওপেনিং জুটির পর তাদের বড় সংগ্রহ অনুমিতই ছিল। দারুণ ফর্মে থাকা ফিঞ্চ ইনিংসের দশম ওভারে ২৭ বলে ৪৭ রান করে ফিরলে ভাঙে ওপেনিং জুটি।

আরও বেশ কিছুক্ষণ টিকে থাকা শর্ট ৫৩ বলে ৭৬ করে সাজঘরে ফেরেন। অস্ট্রেলিয়ার সংগ্রহ দুইশ ছাড়িয়ে যেতে পারতো। সেটি সম্ভব হয়নি নিয়মিত বিরতিতে উইকেট হারানোয়। শেষ ৬০ বলে ৮৮ রান তুলতে ৮ উইকেট হারায় তারা।

৪ ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন মোহাম্মদ আমির। শাদাব খান নেন দুটি উইকেট।

প্রথম দেখায় অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছিল পাকিস্তান। পরের ম্যাচ জিতেই আবার ছন্দে ফেরে তারা। তৃতীয় দেখায় ফাইনালে জয় হলো পাকিস্তানেরই। স্বাগতিক জিম্বাবুয়ে ডাবল লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে চার ম্যাচেই হেরে বিদায় নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তবে কি জুভেন্টাসে যাচ্ছেন না রোনালদো?

পরবর্তী

রণবীর যেভাবে সঞ্জয় হয়ে উঠলেন

পরবর্তী

রণবীর যেভাবে সঞ্জয় হয়ে উঠলেন

স্পেন কোচের দায়িত্ব ছাড়লেন হিয়েরো

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT