চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফখরুল-রিজভীর বক্তব্য খালেদা-তারেক দ্বন্দ্বের ইঙ্গিত: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A

রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম  আলমগীর এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: এই বক্তব্যের পেছনে খালেদা জিয়া এবং তারেক রহমানের ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: ফখরুল ইসলাম বলছেন রসিক নির্বাচন সুষ্ঠ হয়েছে, আর রিজভী বলছেন নির্বাচনে সুক্ষ্ম কারচুপি হয়েছে। তারা কেন দুই রকমের বক্তব্য দিচ্ছেন এটা তাদেরই জিজ্ঞেস করেন। তবে একটা কথা প্রচলিত আছে, তাদের একজন খালেদা জিয়া আর একজন তারেক রহমানের লোক। এ কারণে তারা হয়তো ভিন্ন বক্তব্য দিতে পারেন।

তিনি বলেন: এটা তাদের অভ্যন্তরীণ সমস্যা। কিন্তু একটি দল কিভাবে দুই ধরনের বক্তব্য দেয়?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: নির্বাচনে বিএনপি জিতলে নির্বাচন সুষ্ঠু, আর না জিতলে সুক্ষ্ম কারচুপি। নারায়ণগঞ্জের মতো রংপুরেও এখন পর্যন্ত কেউ বলতে পারেনি নির্বাচন ফেয়ার হয়নি।

তবে মির্জা ফখরুল এই নির্বাচনকে সুষ্ঠু বললেও নির্বাচন কমিশনের প্রতি আস্থা না থাকার অবস্থানেই অটল। শুক্রবার তিনি বলেন: সুষ্ঠু নির্বাচনের ফল সবার গ্রহণ করা উচিৎ। তবে রংপুরের ভোটে কমিশনের প্রতি আস্থা ফেরার কোন কারণ নেই।

Reneta

মির্জা ফখরুলের এই বক্তব্যকে দ্বিচারিতা হিসেবে আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন: একটা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। এ কারণে সবাই কমিশনকে ধন্যবাদ জানিয়েছে। বিএনপি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে পারেনি। আজকে ফখরুল সাহেব বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, আবার বলছেন কমিশন ব্যর্থ। তাহলে এটাও সেলফ কন্ট্রাডিক্টরি।

মির্জা ফখরুল এই নির্বাচনকে সুষ্ঠু বললেও এর আগে বিএনপি নেতা রুহুল কবির রিজভী কারচুপির অভিযোগ আনেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরখালেদা জিয়াতারেক রহমানমির্জা ফখরুলরিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT