কারাগারে পাঠানো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বিএনপি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গুরুতর অসুস্থ অবস্থায়ও উচ্চ আদালতের নির্দেশে তিনি নিম্ন আদালতে হাজিরা দিয়েছেন। স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
রিপন অভিযোগ করেন, দেশে রাজনীতির নামে অপরাজনীতি চলছে।






