চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফখরুলের আল্লাহ-খোদায় বিশ্বাস কম: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা কেন্দ্র করে ওবায়দুল কাদেরের বক্তব্যের যে সমালোচনা করছেন বিএনপি নেতারা তার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন: আমি আমার বক্তব্যে অনড়। মির্জা ফখরুল সাহেব তো বাম রাজনীতি করতেন, মনে হয় আল্লাহ-খোদায় বিশ্বাস কম।

রোববার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারত সফর আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: হায়াৎ-মওত আল্লাহর হাতে। এই যে আমি বসে আছি এখান থেকে উঠে দরজা পর্যন্ত যেতে যেও তো আমার মৃত্যু হতে পারে।

এর আগে খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে বিএনপি নেতাদের বক্তব্যের জেরে কাদের বলেছিলেন: বাঁচা-মরা আল্লাহর হাতে। ডাক্তার চিকিৎসা করছেন। এখন সরকার কী করতে পারে।

ওবায়দুল কাদের এমন বক্তব্যে শঙ্কিত প্রতিক্রিয়া জানান বিএনপি নেতারা।

ভারত সফর নিয়ে তিনি বলেন: অাগামীকাল অাওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফরে যাবে। দু’দেশের সম্পর্ক মজবুত করতেই এ সফর। এ সফরের সাথে নির্বাচনের সাথে সম্পর্ক নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন: ভারত- বাংলাদেশের সাথে সম্পর্কে স্বার্থ অাছে। দু’দেশের পারস্পরিক স্বার্থে ভারতের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ।

Reneta

সফরে পার্টি টু পার্টি আলোচনা আছে। নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা আছে। খুব শর্ট কিন্তু গুরুত্ববহ। কর্মসূচীর মধ্যে আছে মহাত্মা গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা অর্পণ করে বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে ভোজে অংশগ্রহণ। তারপরের দিন ২৩ তারিখ খুব ব্যস্ততা থাকবে। বিজেপির সঙ্গে আলোচনা।

২৪ তারিখ ভারত ত্যাগ করবো। এর আগেও ভারত যাবার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমদের সফরের সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই। এই সফরে শুধু বায়লেটেরাল টকস হবে। খুব স্বাভাবিক প্রক্রিয়া।

সফরের পর ইন্ডিকেশন কি তা বোঝা যাবে। এখনই বলতে পারবো না।

ভারত সফরে যাওয়া আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্যগন

ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নর পাল্টা প্রশ্নে কাদের বলেন: এই সফর নিয়ে কথা উঠছে কেন! কদিন আগেও তো ২২ সদস্যের প্রতিনিধি দল চীন সফরে গিয়েছিল। চীনকে কি তাহলে আপনারা ছোট করে দেখছেন!

বলেন: ইন্দো-বাংলা সম্পর্ক ৭১ সাল থেকে। রক্তের রাখিবন্ধন। একটা দেশের সাথে সাথে সম্পর্কে উভয়েরই স্বার্থ আছে। আমাদের ভুলে গেলে চলবে না ভারতের সাথে আমাদের সীমান্ত অনেক বড়। তাদের সাথে যুদ্ধ করে তো সমাধান হবে না। আলাপ আলোচনা করেই সমাধান করতে হবে।

৭৪’র ল্যান্ড বাউন্ডারি চুক্তিও কিন্তু শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারনে বাস্তবায়ন হয়েছে। আমাদের ভিজিটটা যেহেতু খুব ছোট তারপরও আমাদের সবধরনের চেষ্টা থাকবে। ভারতের কেন্দ্রীয় সরকার চাইলেই তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে পারবে না। কারণ পশ্চিমবঙ্গের একটা প্রভাব পড়বে না।

নির্বাচনে ভারত এবং দেশটির সরকার হস্তক্ষেপ করে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধিদলে থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ, মহিবুল হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা এবং সদস্য গোলাম কবির রাব্বানী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT