প্রখ্যাত সংগীতশিল্পী সবিতা চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি থাইরয়েড ও ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তিনি চার সন্তান রেখে গেছেন।
সবিতা চৌধুরীর বড় মেয়ে অন্তরা চৌধুরী ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসার জন্য মাকে মুম্বাইয়ে তিনি নিজের কাছে নিয়ে আসেন। আর সবিতা চৌধুরী নিজেও জীবনের শেষ কয়েকটা দিন এই মেয়ের কাছে থাকতে চেয়েছিলেন।
সবিতা চৌধুরীর জন্ম ১৯৪৫ সালে। ভারতীয় গণনাট্য সংঘের সদস্য হওয়ার পর অল্প দিনেই সামনে চলে আসেন তিনি। এ সময় আরেক কিংবদন্তী সংগীতজ্ঞ সলিল চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। তার কণ্ঠে খুব জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘সুরের সেই ঝর-ঝর-ঝরণা’, ‘প্রজাপতি প্রজাপতি’, ‘হলুদ গাঁদার ফুল’, ‘ঝিলমিল ঝিলমিল’, ‘এনে দে এনে দে ঝুমকা’।
সবিতা চৌধুরীর জনপ্রিয় কিছু গান:







