চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পয়েন্ট হারানো ম্যাচে পিএসজির চিন্তা বাড়াল নেইমারের ইনজুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। দুবার এগিয়ে গিয়েও প্রত্যাশিত জয় পাননি তারা। পয়েন্ট হারানোর ম্যাচে প্যারিস সাঁ সাঁ’র চিন্তা আবারও বাড়িয়েছে নেইমারের ইনজুরি। ম্যাচের মাঝপথে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

রোববার রাতে বোর্দোর মাঠে ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখে পিএসজি। ৩৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায়। ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের বাড়ানো বল ডান পায়ের শটে জালে পাঠান তার জাতীয় দল সতীর্থ নেইমার।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বোর্দোকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড জিমি ব্রিয়াঁ।

Banglabid

তবে ৬৬ মিনিটে উইলিয়ান ড্রাক্সলারের পাস পেয়ে জোরাল শটে পিএসজিকে আবারও এগিয়ে দেন কাইলিয়ান এমবাপে। ৮৪ মিনিটে ফের গোল খেয়ে বসে পিএসজি। হেডে গোলরক্ষক আলফুঁস আরিওলাকে পরাস্ত করেন ডেনমার্কের ফরোয়ার্ড আন্দ্রেয়াস কর্নিলিউস। এরপর কোনো দলই আর গোল করতে পারেনি।

ম্যাচের ফলাফল ছাপিয়ে নেইমারের ইনজুরি নিয়ে বেশি চিন্তায় পিএসজি। ম্যাচের ৫৭ মিনিটে পায়ের সমস্যার কারণে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন বার্সেলোনার সাবেক তারকা। তার বদলি হিসেবে জার্মান স্ট্রাইকার এরিক ম্যাক্সিম চুপো-মোটিং মাঠে নামার সঙ্গে সঙ্গে টানেল দিয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান নেইমার। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসাও নিতে দেখা গেছে।

নেইমারের ইনজুরি গুরুতর কিছু নয় বলে জানানো হয়েছে পরে। তবুও চিন্তায় কোচ থমাস টুখেল। কারণ ক্যামেরুনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়ার পর গত সপ্তাহে লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে খেললেও পুরো ফিট ছিলেন না বলে পরে জানানো হয়।

Reneta

নেইমারের একই সময় ইনজুরিতে পড়েছিলেন এমবাপেও। তিনি অবশ্য বোর্দো ম্যাচে খেলে গোলও করেছেন।

১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪৩। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মঁপেলিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিস ওয়ার্ল্ডে ইতিহাস গড়লো বাংলাদেশ

পরবর্তী

বিমান হামলায় শীর্ষ তালেবান কমান্ডার নিহত

পরবর্তী

বিমান হামলায় শীর্ষ তালেবান কমান্ডার নিহত

জলবায়ু পরিবর্তনের ফলে চরম বিপর্যয়ের সন্ধিক্ষণে পৃথিবী

জলবায়ু পরিবর্তনে চরম বিপর্যয়ের সন্ধিক্ষণে পৃথিবী

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT