চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পয়লা বৈশাখ উদযাপনে ঢাকার স্কুলগুলোর প্রস্তুতি

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৯:৫৩ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদযাপনের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবারের পয়লা বৈশাখের অনুষ্ঠান ভিন্ন মাত্রা পাবে বলে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গল শোভাযাত্রা ছাড়াও স্কুলগুলোতে আয়োজন করা হবে বৈশাখী মেলা, লোকগান, নৃত্য, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা অনুষ্ঠানের।

এতদিন কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করলেও এবছর তা ছড়িয়ে যাবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বঐতিহ্যের তালিকাভুক্ত করায় বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সব প্রতিষ্ঠান প্রধানকে নিজস্ব ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করে নির্দেশনা জারির পরিপ্রেক্ষিতে বিশেষভাবে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত স্কুলগুলো।

দেশের বিভিন্ন এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে চ্যানেল আই অনলাইন। তারা বলছেন, প্রতিবছরের চেয়ে এবারের পয়লা বৈশাখের অনুষ্ঠান ভিন্ন মাত্রা পাবে। মঙ্গল শোভাযাত্রা ছাড়াও স্কুলগুলোতে আয়োজন করা হবে বৈশাখী মেলা, লোকগান, নৃত্য, সাংস্কৃতিক পরিবেশনা, যেমন খুশি তেমন সাজোসহ নানা অনুষ্ঠানের।

রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা এবার বৃহৎ পরিসরে পয়লা বৈশাখ উদযাপনের পরিকল্পনা করছি। মঙ্গল শোভাযাত্রাসহ মেয়েরা স্কুল প্রাঙ্গনে আয়োজন করবে বৈশাখী মেলা। সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে। বর্ষবরণ উপলক্ষে খুব দ্রুতই আমরা বৈঠক করে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ব বন্টন করে দেব।’

পিছিয়ে নেই মফস্বলের স্কুলগুলোও। তারাও নিজস্ব আঙ্গিকে এবার বর্ষবরণের জন্য বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।

গোপালগঞ্জের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতি বছরই আমরা নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকি। তবে এবার আরও বৃহৎ পরিসরে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বৈশাখের প্রথম সকালেই শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মঙ্গল শোভাযাত্রা হবে। এরপর সারাদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় থাকবে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লোকগানের আসর।

Reneta

ফরিদপুর পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ আবদুল কাইয়ুম শেখও জানালেন বৃহৎ পরিসরে, আড়ম্বরপূর্ণভাবে পয়লা বৈশাখ উদযাপনের কথা।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, পয়লা বৈশাখ সারাদিনই আমরা ব্যস্ত থাকবো বর্ষবরণের নানা অনুষ্ঠান নিয়ে। সকালে জেলা প্রশাষকের নেতৃত্বে আমরা শোভাযাত্রা করবো। এরপর সারাদিন শিক্ষার্থীরা বৈশাখী মেলাসহ নানা ধরনের দেশীয় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে।

গত ১৬ মার্চ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে একটি নির্দেশনা জারি করা হয়। মাউশি’র সহকারী পরিচালক (এইচআরএম) আশেকুল হক স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, বাংলা নববর্ষ ১৪২৪ আয়োজন উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পহেলা বৈশাখে সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও আড়ম্বরের সঙ্গে বাংলা বর্ষবরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পয়লা বৈশাখ
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT