চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পড়ুন এক অন্ধ সুন্দরী রাজকন্যার গল্প

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৭:২৬ পূর্বাহ্ন ২৯, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

বাচ্চাদের পড়ানো একটা বিরাট ঝামেলার কাজ। আর যেসব বাচ্চারা পড়ে বাংলা মিডিয়ামে তাদের জন্য ইংরেজি যেন এক ভীতিরই নাম। তাই যদি বাচ্চাদের ইংরেজি গল্পের মধ্যে দিয়ে ইংরেজিটা পড়ানো যায় তাহলে সেটা বেশি কার্যকর হতে পারে। সেই চিন্তা থেকেই ছোটদের রূপকথার বইটি ইংরেজিতে লিখেছেন নাইস নূর।

এবারের বইমেলায় বাজারে এসেছে তার লেখা ‘এ টেল অব ব্লাইন্ড প্রিন্সেস’ বইটি। লেখক বললেন, বইটির প্রচ্ছদ করার সময় যখন চারু পিন্টু ভাইয়াকে বলেছিলাম, এমন একটা প্রচ্ছদ করবেন যেখানে প্রিন্সেসের চোখ খুব সুন্দরী কিন্তু সে অন্ধ। সেটা শুনে তিনি খুব মজা পেয়েছিলেন। শেষ পর্যন্ত আর্টিস্ট চারু পিন্টু সেটাই করেছেন। অনেক সুন্দরী কিন্তু অন্ধ চোখের এক প্রিন্সেসের গল্প শোনাবে এই বইটি।  

ছোটদের লেখাই বেশি লেখেন নাইস নূর। এটি তার সপ্তম বই। তবে এর আগে বড়দেরও দুটি বই লিখেছেন তিনি। বলেন, আপাতত ইচ্ছে আছে এই বইটিরই একটা সিরিজ লেখার। একটা কার্টুন বইও করতে চাই।

রূপকথা পড়ার কোনো বয়স নেই। তবে এই বইটি লেখার সময় লেখক চেয়েছেন, শিশুরা যেন অনেক মজা নিয়ে পড়ে। এবারই প্রথম ইংরেজিতে কোনো বই লিখলেন নাইস। তাই বইটি নিয়ে প্রত্যাশাও বেশি। পাঠকের কাছে এই লেখক চান, তরুণ লেখকরা লিখছেন। একজন তরুণ লেখক হিসেবে আমিও চাই পাঠক আমার বই কিনবে, পড়বে এবং তার মন্তব্য জানাবে। তাহলে পরবর্তীতে কোনো ভুল থাকলে সেসব ঠিকঠাক করা সহজ হবে।

বইমেলায় বাচ্চাদের আগমন প্রচুর কিন্তু সেই তুলনায় বাচ্চাদের বই অনেক কম। এই লেখক মনে করেন, বাচ্চাদের গল্প লিখছেন অনেকে কিন্তু সেটা মানসম্পন্ন হওয়ার দিকে নজর দিতে হবে। নাইস নূরের লেখা বইটি প্রকাশ করেছে ঝিঙেফুল প্রকাশনী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT