স্পোর্টস

পড়শির ‘সাড়া দাও বাংলাদেশ’ (ভিডিও)

পড়শির ‘সাড়া দাও বাংলাদেশ’ (ভিডিও)

এশিয়া কাপের উন্মাদনার রেশ কাটতে না কাটতেই আইসিসি-টি-টুয়েন্টি জোয়ারে ভাসছে বাংলাদেশের ১৬ কোটি বাঙালি।
দূরে খেলা হলেও হাজারো বাঙালির সমর্থন, দোয়া আর ভালোবাসা পৌঁছেছে যাচ্ছে
মাশরাফি বাহিনীর কাছে।

এবার ভালোবাসার বার্তা গানে গানে ক্রিকেট দলের কাছে
পৌঁছে দিতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শি গেয়ে ফেললেন ‘সাড়া দাও বাংলাদেশ’।

ক্রিকেট খেলায় সাধারণ মানুষের সঙ্গে তারকারাও সমর্থনে থাকেন একই কাতারে। আর সুবাধে পড়শির ও রাফার ‘সাড়া দাও বাংলাদেশ’র’ মিউজিক ভিডিও। টাইগারদের অনুপ্রেরণা দেয়ার জন্য গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাফা। গানটি বঙ্গবিডির থিম সং হিসেবে তৈরি করা হয়েছে। বঙ্গবিডি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করে গত ৭ মার্চ।

মিউজিক ভিডিওতে বাংলাদেশ ক্রিকেটের সাফল্য ক্রিকেট প্রেমীদের ক্রিকেটের প্রতি ভালোবাসা উচ্ছ্বাস দেখানো হয়েছে। এছাড়া মিডিয়া অঙ্গনের কয়েকজন তারকাকে দেখা ‘সাড়া দাও বাংলাদেশ’ বলে চিৎকার করতে। এর মধ্যে ছিলেন, মোশাররফ করিম, জুঁই করিম, আলিশা প্রধান, ইমন, বর্ষা ও মিশা সওদাগর। এছাড়া বিদেশীদের মুখেও ছিলো টাইগারদের জন্য ভালোবাসা।

বিষয়:টি-২০ বিশ্বকাপপড়শিসঙ্গীতশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…