চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লে স্টোরে আবার ফিরল ইউসি ব্রাউজার

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৯:১৩ অপরাহ্ন ২২, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ইউসি ব্রাউজার

গ্রাহকদের নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা ভঙ্গের অভিযোগে প্লে স্টোর থেকে অপসারণ হওয়ার এক সপ্তাহের বেশি সময় পর আবারও প্লে স্টোরে ফিরেছে আলিবাবা গ্রুপের মালিকানাধীন ইউসি ব্রাউজার।

বুধবার এক বিবৃতিতে ইউসি ব্রাউজার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। নতুন এই সংস্করণটি গুগলের নীতিমালা সম্পূর্ণ মেনে প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

অ্যাপটি নিয়ে ব্যবহারকারীদের আগ্রহের বিষয়ে আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের প্রধান ইয়ং লি বলেন: অ্যাপটি যখন প্লে স্টোরে ছিল না, তখন এর বিকল্প হিসেবে ইউসি মিনি ব্যবহার করতে শুরু করেন ব্যবহারকারীরা। অল্প কয়েকদিনেই ফ্রি অ্যাপ ক্যাটাগারিতে ইউসি মিনি এক নাম্বার অবস্থানে চলে আসে। এ থেকেই অ্যাপটির জনপ্রিয়তার মাত্রা বোঝা যায়।

ব্রাউজারটির কিছু সেটিংস প্লে স্টোর নিতিমালা বিরোধী, অ্যাপটি প্লে স্টোর থেকে অপসারণ করার কারণ হিসেবে ইউসি’র পক্ষ থেকে এমনটাই বলা হয়েছিল। তবে ব্যবহারকারীর তথ্য চুরি এবং উচ্চমাত্রায় অ্যাডাল্ট কনটেন্ট প্রদর্শনের অভিযোগ রয়েছে ব্রাউজারটির বিরুদ্ধে। এছাড়া ইনস্টল বাড়াতে অবৈধ উপায় অবলম্বনের অভিযোগও রয়েছে।

অ্যাপটি অপসারণের কারণ হিসেবে গুগল জানায়, গ্রাহকদের নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করায় অ্যাপটি প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউসি ব্রাউজারগুগল প্লে স্টোর
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT