সুপার মক কাপে প্লেট-চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সেসময় জানানো হয়, ফেব্রুয়ারিতে বিকেএসপিতে শুরু হতে যাওয়া ৩৫ জনের বয়সভিত্তিক ক্যাম্পে সুযোগ পাবে এই কিশোর ফুটবলাররা।
পর্যায়ক্রমে সেখানে যুক্ত হবে নারী-পুরুষসহ আরো ৬টি বয়সভিত্তিক দল। বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্ট সুপার মক কাপে টানা তিন বছর অংশ নেয়ার পর সাফল্য পেয়েছে বাংলাদেশ।
ডিসেম্বরে মালেয়েশিয়ায় অনুষ্ঠিত ফুটবল কার্নিভালে ইংলিশ ক্লাব ম্যান-সিটি ও জাপানি ক্লাব শোনান বেলমেয়ারের কিশোর দলকে হারিয়ে প্লেট বিভাগের সেরা হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল।
প্লেট বিভাগে চ্যাম্পিয়ন দলের প্রতি সদস্যের জন্য ২০ হাজার টাকার অর্থ পুরস্কারের চেক তুলে দেয়া হয় অনুষ্ঠানে।










