চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লুটো ঘুরে ইতিহাস গড়লো নিউ হরাইজোনস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ন ১৪, জুলাই ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

নয় বছর মহাকাশ পরিভ্রমণের পর বামন-গ্রহ প্লুটোর খুব কাছ দিয়ে উড়ে এসে মহাকাশ অভিযানে নতুন অধ্যায় সৃষ্টি করলো নাসার মহাকাশযান নিউ হরাইজোনস। প্রতি সেকেন্ডে ১৪ কিলোমিটার বেগে প্লুটোর পাশ দিয়ে উড়েছে মহাকাশযানটি।

প্রায় ৫শ’ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত সৌরজগতের বামন-গ্রহ প্লুটোকে পরিদর্শনের মাধ্যমে সৌরজগতের চেনাজানা গ্রহ-উপগ্রহগুলোতে পৃথিবীর মানুষের আয়ত্ত নিশ্চিত হলো। কারণ এযাবৎ কালে পরিচালিত মহাকাশ মিশনগুলোতে একমাত্র প্লুটোই ছিলো অধরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসার মনুষ্যবিহীন মহাকাশযাননিউ হরাইজোনস এবার সেই অপূর্ণতাও পূরণ করলো।

যাত্রা শুরুর পর প্লুটোর বহু দূর থেকেই একের পর এক ছবি পাঠিয়ে আসছে যানটি। তবে দূর থেকে পাঠানো ছবিগুলো স্পষ্ট ছিল না। যানটি বামন-গ্রহের যত কাছে গেছে ততই স্পষ্ট হয়ে উঠেছে ছবিগুলো। সোমবার সর্বশেষ প্লুটোর বৃহত্তম ‘চাঁদ’ ক্যারনের ছবি পাঠায় নিউ হোরাইজনস। মঙ্গলবার প্লুটোর আরো স্পষ্ট ছবি প্রকাশ করেছেন নাসার বিজ্ঞানীরা। আগামীতে আরো বেশি ছবি ও নতুন নতুন তথ্য পাওয়ার আশা করছেন তারা।

প্লুটোর ১২ হাজার ৫শ কিলোমিটারের মধ্যে পৌঁছানোর পর নিউ হরাইজনস তার ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি এবং অন্যান্য তথ্য সংগ্রহ করবে এবং পৃথিবীর নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করবে। ছবি এবং তথ্য সংগ্রহ শেষে মিশনের সমাপ্তিতে প্লুটো জয়ী নিউ হরাইজোনসকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে আর কয়েকটি দিন। দেখা যাক কতো চমৎকার ছবি নিয়ে ফেরত আসে নিউ হরাইজোনস।

Jui  Banner Campaign
ট্যাগ: নাসানিউ হরাইজোনসপ্লুটো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT