আর্থ ডে নেটওয়ার্ক নামে একটি সংস্থার উদ্যোগে ২২ এপ্রিল বিশ্বজুড়ে ৪৮তম বার পালিত হচ্ছে ধরিত্রী দিবস। প্লাস্টিক দূষণ বন্ধ আর পুনব্যবহারের জন্য মানুষকে উদ্বুদ্ধ করার প্রত্যয়ই হল এবারের দিবসের প্রতিপাদ্য।বিশ্বের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক দিবস হিসেবেও বিবেচিত ধরিত্রী দিবস। প্লাস্টিক ব্যবহারে বাংলাদেশের প্রেক্ষাপট কী, তা-ও একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়।







