চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লাস্টিকের ব্যারেলে ভাসমান সেতু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
জনপদ, যশোর
A A
প্লাস্টিকের ব্যারেলে ভাসমান সেতু, জলজ পরিবহন ও প্রযুক্তির উদ্ভাবন. Channel i News - চ্যানেল আই নিউজ

আকরামুজ্জামান: সিমেন্ট, বালু কিংবা লোহার রড নয়, প্লাস্টিকের ব্যারেল দিয়ে তৈরি হচ্ছে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ ভাসমান সেতু। গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় সম্পূর্ন স্বেচ্ছাশ্রম আর নিজেদের অর্থেই ঝাঁপা বাঁওড়ে নির্মাণকাজ চলছে দৃষ্টিনন্দন ওই সেতুর।

এ সেতুর নির্মাণ শেষ হলে দুর্ভোগ লাঘব হবে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নসহ পার্শ্ববর্তী তিন ইউনিয়নের কয়েক লাখ মানুষের।

মনিরামপুরের রাজগঞ্জ বাজারের সঙ্গে ঝাঁপা গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যোগাযোগের মাধ্যম নৌকা। বহু বছরের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন ঝাঁপা গ্রামের ৫৬ জন যুবক। গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে তারা শুরু করেন ভাসমান সেতু তৈরির কাজ।

নিজেদের পরিকল্পনা দিয়েই ৮’শ ৩৯টি প্লাস্টিক ব্যারেল, ৮০০ মণ লোহার অ্যাঙ্গেল পাত ও ২৫০টি লোহার শীট ব্যবহার করে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন চার ফুট চওড়া এক হাজার ফুট দীর্ঘ সেতুটি। তাদের সঙ্গে এ কাজে যুক্ত রয়েছেন রাজগঞ্জ বাজারের লেদ কারিগর রবিউল ইসলাম।

সেতুটি নির্মাণে প্রাথমিকভাবে প্রায় ৪০ লাখ টাকা খরচ হয়েছে। পুরোপুরি কাজ সম্পন্ন করতে প্রায় ৫০ লাখ টাকা খরচ হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।

বাঁওড়ের ওপর সেতু হওয়ায় খুশি ঝাঁপা এলাকার নারী-পুরুষ। স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।

Reneta

চলতি মাসের শেষের দিকে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৈমুরের জমকালো প্রথম জন্মদিন

পরবর্তী

কাভানি-এমবাপের গোলে পিএসজির সহজ জয়

পরবর্তী
প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাভানি-এমবাপের গোলে পিএসজির সহজ জয়

বাংলাদেশের কুবি’র ছাত্রলীগ নেতাদের বহিষ্কার সংক্রান্ত নোটিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শৃঙ্খলাভঙ্গ: কুবি’র ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

সর্বশেষ

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT