স্পোর্টস

প্লাতিনির সঙ্গে লেনদেন বৈধ: ব্ল্যাটার

প্লাতিনির সঙ্গে লেনদেন বৈধ: ব্ল্যাটার

মিশেল প্লাতিনির সঙ্গে ২০১১ সালে করা লেনদেন বৈধ ছিলো বলে দাবি করেছে ফিফা’র সাময়িক নিষিদ্ধ সভাপতি সেপ ব্ল্যাটার। ৯০ দিনের জন্য নিষিদ্ধ হওয়ার পর প্রথম টেলিভিশন সাক্ষাতকারে এমন দাবি করেন তিনি।

সুইজারল্যান্ডের একটি টেলিভিশন চ্যানেলকে ব্ল্যাটার বলেন, প্লাতিনিকে দু’মিলিয়ন সুইস ফ্রাঁ দেওয়ার কোনো লিখিত নথি নেই।

সেইসঙ্গে তিনি এও দাবি করেন, লেনদেনটি বৈধভাবেই হয়েছিল।

এর আগে এ বিষয়ে প্লাতিনি বলেছিলেন, ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ফিফা যখন ব্ল্যাটারকে বেতন দিতে পারছিলো না; তখন তিনি এই অর্থ ব্ল্যাটারকে ধার দিয়েছিলেন।

সাক্ষাতকারে দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে নেওয়া এথিকস কমিটির সিদ্ধান্তকে স্বাভাবিকভাবে নিতে পারেননি বলেও জানান ফিফা সভাপতি।

বিষয়:প্লাতিনিফিফাসেপ ব্ল্যাটার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…