চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়োজনে রাজউক-দুদকের সমন্বয়ে টাস্কফোর্স

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪৫ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A

রাজধানীর বহুতল ভবনগুলোর নির্মাণ ও নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করতে এবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের ২৪টি দল মাঠে নেমেছে। আর ভবনগুলোতে আগুন নেভানোর ব্যবস্থা খতিয়ে দেখতে গুলশান-বনানী এলাকায় পরিদর্শন শুরু করেছে ফায়ার সার্ভিস।

সম্প্রতি বনানীর এফআর টাওয়ারে আগুনের পর বহুতল ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি আবার আলোচনায় আসে। তারপর থেকেই শুরু হয় তোড়জোড়, নানা কমিটি আর বিভিন্ন কর্তৃপক্ষ যেনো ঘুম থেকে জেগে উঠে অনিয়ম দূর করতে সোচ্চার হয়েছে। বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই।

রাজধানীতে ভবন নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে রাজউকসহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। প্রথাগত অনুমতি নিয়ে ভবন নির্মাণ হলেও নির্মাণের আগে-পরে ভূমির মালিক, ডেভলপার ও অনুমতি প্রদান করা বিভিন্ন কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভঙ্গ করা হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট বলেও প্রচলিত। এসব বিষয়ে মহামান্য হাইকোর্টও বর্তমানে উদ্বেগ প্রকাশ করেছেন। অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন এবং ন্যাশনাল বিল্ডিং কোডের আলোকে রাজধানীর ৭ তলার চেয়ে উঁচু ভবনগুলোতে অগ্নিনির্বাপণের কী ব্যবস্থা আছে সেই বিষয়ে একটি যৌথ প্রতিবেদন ৪ মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এতো সংস্থা এতো নজরদারির পরেও যেহেতু অনিয়ম হচ্ছে, সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হবার কথা নয় যে এর মূলে রয়েছে দুর্নীতি। জনমানুষের জীবন ও নিরাপত্তা যেখানে সরাসরি যুক্ত, এইসব ক্ষেত্রে দুর্নীতি করে কোনো অনিয়মকে প্রশ্রয় দেয়া মোটেও গ্রহণযোগ্য না। দুর্নীতি দমন কমিশন এসব বিষয়ে জোর দৃষ্টি দিলে বিষয়গুলোর পরিবর্তন আসতে পারে বলে আমরা মনে করি। প্রয়োজনে কয়েকটি সংস্থার সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে হলেও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়া দরকার। আমাদের আশাবাদ, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সংস্থা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারি অর্থে মন্ত্রীদের অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন নিয়ে হাইকোর্টের রুল

পরবর্তী

অগ্নিকাণ্ড রোধে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা

পরবর্তী

অগ্নিকাণ্ড রোধে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা

শপথ নিচ্ছেন গণফোরামের মোকাব্বির খান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT